সাতসকালে হাওড়ায় শুটআউট, প্রোমোটারকে গুলি করে খুন, প্রকাশ্যে হাড়হিম করা ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: দুয়ারে কড়া নাড়ছে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। তার আগে বঙ্গ জুড়ে বাড়ছে উত্তাপ। একাধিক জায়গা থেকে মিলছে শুটআউটের খবর। বুধবার সকালে হাওড়াতে ঘটে গিয়েছে হাড়হিম করা ঘটনা।  গোলাবাড়ির পিলখানায় এক যুবককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। মৃত্যু হয়েছে ওই যুবকের। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।   

কলকাতার তিলজলা রোডের পর হাওড়ার গোলাবাড়ি এলাকায় প্রোমোটারকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। দ্রুত তাঁকে উদ্ধার করে  হাসপাতালে নিয়ে গেলে প্রোমোটারকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।  সিসিটিভিতে ধরা পড়েছে হাড়হিম করা দৃশ্য। পুলিশ জানিয়েছে মৃত যুবক হল  ২৭ বছর বয়সী সফিক খান। খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় গোলাবাড়ি থানার পুলিশ। গিয়েছেন পদস্থ আধিকারিকরাও।  জানা গিয়েছে,  বুধবার সকালে দুষ্কৃতীরা বাইকে করে এসে ওই যুবককে গুলি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।  খুনের ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসার পর ওই ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত আছে  তা খতিয়ে দেখা হচ্ছে। খুনের নেপথ্যে কারণ কি খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে স্থানীয়রা বলছেন, প্রমোটিং নিয়ে বিবাদের জেরে এই খুন। রোহিত এবং হারুন নামে দু’জন এই খুনের সঙ্গে জড়িত বলে দাবি  ।  পুলিশ সূত্রে খবর, ২ অভিযুক্ত ওই প্রোমোটারের কাছে মোটা টাকা চেয়েছিল। টাকা দিতে না পারায় খুন করা হয়েছে তাঁকে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের প্রেস সচিব হিসাবে দায়িত্ব পেলেন কলকাতা দূতাবাসের প্রাক্তন আধিকারিক

পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে  দু’জন দুষ্কৃতী এসে সফিক খানকে লক্ষ্য করে গুলি চালায় । দাঁড়িয়ে কথা বলতে বলতেই আততায়ীরা ওই  পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, একাধিক গুলি চালানো হয়েছে।  স্থানীয় সূত্রে খবর, বুধবার ভোর ৪টে ১০ নাগাদ, ২ আততায়ী হেঁটে   ৪ রাউন্ড গুলি করে ওই প্রোমোটারকে। তার পর থেকেই এলাকায় নিরাপত্তা কোথায় এই নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। 

 

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর