নিচু জাতের মেয়ে, নববধূকে পিটিয়ে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি: একবিংশ শতাব্দীতে বাস করলেও এখনও সমাজে এমন অনেক ঘটনা ঘটে যা বুঝিয়ে দেয় আমারা এখনও অনেক পিছিয়ে। সম্প্রতি বর্ণ বিদ্বষের জেরে খুন হতে হয়েছে হয়েছে এক নববধূকে। রাজা রামমোহন রায় যিনি বাংলার বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃত তাঁর জন্মস্থান খানাকুলে ঘটেছে শিউড়ে ওঠার মত ঘটনা। পুলিশ জানিয়েছে মৃত গৃহবধূর নাম পারমিতা কারক (২৬)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিয়ের পর থেকে নির্যাতনের শিকার হয়েছেন পারমিতা কারক। অভিযোগ তিনি নিচু জাতের মেয়ে বলে তাঁকে শ্বশুরবাড়িতে একঘরে করে রাখা হয়েছিল। লাগাতার শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ সামনে এসেছে। ঠাণ্ডা মাথায় নববধূকে খুন করার অভিযোগ উঠেছে। এই ঘটনার পর থেকেই মহিলার শ্বশুরবাড়ির লোকজন পলাতক। অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করেছে পুলিশ।  শুক্রবার বাপের বাড়ির লোকেরা হঠাৎ খবর পান তাঁদের মেয়ে আরামবাগ হাসপাতালে রয়েছেন এবং তাঁর  মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের লোকেরা খবর পেয়েই  শনিবার স্বামী তন্ময় পাত্র এবং শাশুড়ির বিরুদ্ধে খানাকুল থানায় খুনের অভিযোগ দায়ের করেন । ঘটনার পরেই বাড়ি ছেড়ে পালিয়েছে স্বামী এবং শাশুড়ি।   আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।  ময়না তদন্তের রিপোর্ট হাতে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। 

আরও পড়ুন: ভারী বৃষ্টিপাতে ব্রাজিলে ভয়াবহ বন্যায় মৃত ২৩, নিখোঁজ ৪০ জন

জানা গিয়েছে, মৃত তরুণী পারমিতা ছিলেন খানাকুলের উবিদপুরের বাসিন্দা। তিনি  তপশিলি সম্প্রদায়ভুক্ত ছিলেন। বাগদি ঘরের মেয়ে হওয়ার কারণে বিয়ের পর থেকে অত্যাচার করা হত তাঁর উপর। তবে পারমিতা বাগদি ঘরের মেয়ে হলেও তিনি ছিলেন  সুন্দরী ও  মেধাবী। জুওলজিতে এমএসসি করার সঙ্গে বিএড ডিগ্রিও ছিল তাঁর। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাতেও (SSC Exam)পাশ করেছিলেন তিনি।  পাশের পাড়ার যুবক তন্ময় পাত্রের সঙ্গে  দু বছর আগে প্রেম করে বিয়ে হয়েছিল। দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছিল। প্রথমে সব ঠিকঠাক চললেও পরে সমস্যা তৈরি হয়। পারমিতার শ্বশুরবাড়ির লোকেরা মাহিষ্য সম্প্রদায়ভুক্ত ছিল। এই নিয়েই বাধে যাবতীয় সমস্যা। বাগদি ঘরের মেয়ে বলে তাঁকে উঠতে বসতে অপমান করা হত বলেও অভিযোগ উঠেছে। রান্নাঘরে, ঠাকুরঘরে যেতে দেওয়া হত না। এমনকি থালা, বাসন ছোঁয়াও বারণ ছিল। মানসিক ভাবে চলত ভয়ঙ্কর অত্যাচার। মা রুমা কারক মেয়ের মৃত্যুর খবর পাওয়ার পর শোকে ভেঙে পড়েছেন ।  তাঁর দাবি পারমিতাকে খুন করা হয়েছে। মৃতার মা বলেন, ‘জামাই ও শাশুড়ি মিলে আমার মেয়েকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। আমরা নিচু জাতের বলে আমার মেয়েকে এক ঘরে করে রেখেছিল। শ্বশুরবাড়িতে মেয়ের কোনও অধিকার ছিল না। আমরা আগে কিছু জানতে পারিনি। পরে মেয়ে আমাদেরকে সবটা জানিয়েছিল। গত শুক্রবার জামাই আমাদের ফোন করে জানায়, মেয়ের অবস্থা খুব খারাপ। তার জন্য আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে যাওয়ার পরে মেয়ের নিথর দেহ দেখতে পাই। আমি জামাই ও শাশুড়ির চরম শাস্তি চাই।’ 

 

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের