ফের টার্গেট আসানসোেল কোর্ট, বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মেইল

Share:

নিজস্ব প্রতিনিধি: আসানসোেল আদালতকে ফের নিশানা করে বোমা হামলার হুমকি ঘিরে চরম আতঙ্ক ছড়াল। মঙ্গলবারের পর বুধবারও অচেনা ই-মেল মারফত আদালত চত্বরে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। টানা দু’দিন এমন বার্তা আসায় বিচারক, আইনজীবী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

সূত্রের খবর, বুধবার সকালেই আসানসোল জেলা ও নগর দায়রা আদালতের জেলা জজের সরকারি ই-মেল আইডিতে একটি হুমকি বার্তা আসে। সেখানে লেখা ছিল, আদালত প্রাঙ্গণে বোমা রাখা হয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই বিস্ফোরণ ঘটানো হবে। মেলে কোথায় বোমা রাখা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য না থাকলেও বিষয়টিকে হালকাভাবে নেয়নি আদালত কর্তৃপক্ষ। বিচারকের নির্দেশে সঙ্গে সঙ্গে আদালত চত্বর খালি করে দেওয়া হয়।

আরও পড়ুন: ক্যান্সার নিরাময়ে এবার স্বনির্ভর সাগর দত্ত, দু’মাসেই চালু হচ্ছে রেডিয়োথেরাপি

শুধু আসানসোল নয়, একই ধরনের হুমকি মেল ঘিরে আতঙ্ক ছড়িয়েছে রাজ্যের একাধিক আদালতেও। কলকাতার সিটি সিভিল কোর্ট, ব্যাঙ্কশাল আদালত, চুঁচুড়া আদালত এবং পশ্চিম বর্ধমান জেলা ও দায়রা জজ আদালত- সর্বত্রই বোমা হুমকির ই-মেল আসার খবর মিলেছে। কোথাও কোথাও বিচারক এজলাসে বসে থাকা অবস্থাতেই এই মেল পৌঁছনোর পর হইচই শুরু হয়।

পরিস্থিতি সামাল দিতে সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশ ও সংশ্লিষ্ট জেলা পুলিশের বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। পুলিশ কুকুর নিয়ে আদালত চত্বরে তল্লাশি শুরু হয়। নিরাপত্তার স্বার্থে আইনজীবী, কর্মী ও সাধারণ মানুষকে বাইরে বের করে দেওয়া হয় এবং সাময়িকভাবে বিচারকাজ বন্ধ রাখা হয়।

যদিও প্রাথমিকভাবে প্রশাসনের একাংশ মনে করছে, এই হুমকি মেলগুলি ভুয়োও হতে পারে, তবু কোনও ঝুঁকি নিতে নারাজ কর্তৃপক্ষ। প্রতিটি মেলের উৎস খতিয়ে দেখা হচ্ছে এবং সাইবার তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

ভক্ত ভেবে আমিরের ছেলেকে সলমানের ধারে-কাছে ঘেঁষতে দিল না নিরাপত্তারক্ষীরা, তারপর..

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের

বর্ষার আগে হিজলী টাইডাল ক্যানেল সংস্কারে উদ্যোগী মুখ্যমন্ত্রী, বরাদ্দ ১৭ লক্ষ টাকা

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের