‘গদ্দার সৌমেন রায় হটাও, বিজেপি বাঁচাও’ ফেস্টুন ঘিরে চাঞ্চল্য কালিয়াগঞ্জে

Share:

নিজস্ব প্রতিনিধি,কালিয়াগঞ্জ: বিধানসভা ভোটের মুখে বিজেপি বিধায়ক সৌমেন রায়-এর বিরুদ্ধে ফেস্টুন পড়ল কালিয়াগঞ্জে। বুধবার, কালিয়াগঞ্জ কলেজের(Kaliyaganj College) কাছে এবং তরঙ্গপুর বাজার চত্বরে “গদ্দার সৌমেন রায়(Soumen Roy) হটাও বিজেপি বাঁচাও” ফেস্টুন নজরে আসে। পদ্মফুলের প্রতীক সহ সৌজন্যে বিজেপি কর্মী উল্লেখ করে এই ফেস্টুনে ছাপা হয়েছে, আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জে প্রার্থী বহিরাগত “গদ্দার সৌমেন রায় হটাও বিজেপি বাঁচাও”। বিধানসভা ভোটের মুখে বিধায়ক-এর বিরুদ্ধে এমন ফেস্টুন দেখে স্বাভাবিক ভাবেই সাধারণ মানুষ চমকে ওঠে।

বিধায়ক বিরোধী ফেস্টুন কাণ্ডে চরম অস্বস্তিতে পদ্ম শিবির। এই ফেস্টুন কাণ্ডে বিধায়ক সৌমেন রায়ের কোন প্রতিক্রিয়া মেলেনি। এই প্রসঙ্গে, বিজেপির শহর মন্ডল সভাপতি অপূর্ব রায় (Apurba Roy)বলেন, পোস্টার পড়ার কথা শুনেছি। তবে, সেটা কোন বিজেপি কর্মী দিয়েছে, না কি বদমাইশি করে কেউ বা কাহারা এটা করেছে, সেটা বলা যাচ্ছে না। এখন ভোটের সময়, এসব চলতেই থাকবে।নিতাই বৈশ্য ,ব্লক তৃণমূল সভাপতি, বলেন কালিয়াগঞ্জ এর বিজেপি বিধায়ক(BJP MLA) কাজ করছে কিনা সেটি সাধারণ মানুষ বিচার করবে।

বিজেপির আভ্যন্তরীন মতবিরোধ প্রকাশ্যে এসেছে। বিজেপির মধ্যে একটি অংশ বর্তমান বিধায়ক আর থাকুক তা চাইছে না। তাই তারা ব্যানার পোস্টার দিয়ে প্রতিবাদ জানাচ্ছে। এ বিষয়ে তৃণমূলের কোন ভূমিকা নেই। সামনেই বিধানসভা নির্বাচন তার আগে এই ফেব্রুয়ারি নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াগঞ্জের রাজনীতির আঙিনায়।স্থানীয় বিজেপি বিধায়কের বিরুদ্ধে কে বা কারা এই ধরনের ফেস্টুন লাগালো তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে কালিয়াগঞ্জ এলাকায়।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট