জমি বিবাদকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, ধারালো অস্ত্রের কোপে নিহত ১, উত্তপ্ত ইসলামপুর

ভয়াবহ ঘটনাটি ঘটেছে, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার সুজালী অঞ্চলের বুধুগছ গ্রামে। শুধুমাত্র জমি বিবাদকে কেন্দ্র করে প্রাণ হারালেন ব্যক্তি।

Share:

নিজস্ব প্রতিনিধি:  জমি বিবাদকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ! মারা গেলেন ৪৫ বছরের এক ব্যক্তি এবং আহত হয়েছেন আরও দুইজন। ভয়াবহ ঘটনাটি ঘটেছে, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার সুজালী অঞ্চলের বুধুগছ গ্রামে। শুধুমাত্র জমি বিবাদকে কেন্দ্র করে প্রাণ হারালেন ব্যক্তি। এই রক্তক্ষয়ী সংঘর্ষে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রের খবর, প্রায় ২৯ বিঘা জমিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই ইসলামপুরের কামিজ উদ্দিন ও আনারুলের পরিবারের মধ্যে ঝামেলা চলছিল। কিন্তু এই ঝামেলা গত দু-তিনদিনে তীব্র আকার ধারণ করেছিল। এমনকী দুই পরিবারের মধ্যে প্রকাশ্য রাস্তায় বচসা ও মারধরের ঘটনাও ঘটেছিল।

কামিজ উদ্দিনের পরিবারের দাবি, বুধবার সংঘর্ষ চরম আকার নেয়। আর বচসার মাঝেই ধারালো অস্ত্র দিয়ে কামিজ উদ্দিনের মাথায় আঘাত করে অভিযুক্ত। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে রামগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতের নাম কামিজুউদ্দিন (৪৫)। ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। তবে ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার রামগঞ্জ আউটপোস্টের পুলিশ ও ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেন। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।

তবে অভিযুক্ত এখনও পলাতক।এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা গিয়েছে। এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধানের ইনচার্জ লতিফুর রহমান জানিয়েছেন, ‘বেশ কিছুদিন ধরেই জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ চলছিল। আজ একজনের মৃত্যু হয়েছে। পুলিশ যেন নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়, সেই দাবি জানাচ্ছি।’ এদিকে ঘটনাকে কেন্দ্র করে বুধুগছ গ্রামে থমথমে পরিবেশ বিরাজ করছে।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট