একাত্তরের আরও এক কসাইকে বেকসুর খালাস দিল বাংলাদেশের তালিবান কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: একাত্তরের মুক্তিযুদ্ধের কথা কারও অজানা নয় । ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল পশ্চিম পাকিস্তানের শোষণের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) জনগণের ৯ মাসব্যাপী একটি সশস্ত্র সংগ্রাম। সেই সময়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের খান আকরাম হোসেনকে  মুক্তি দিল বাংলাদেশের তালিবান কোর্ট। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ আকরাম হোসেনকে  মুক্তি  দেওয়ার রায় ঘোষণা করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযুক্তকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। সেই মামলার বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানির আদালত তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত দেন। এই রায় ঘোষণার ফলে  আগের দেওয়া সর্বোচ্চ সাজার আদেশটি বাতিল হয়ে গিয়েছে। 

এর আগে ২০২৩ সালের ৩০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি রায়ে খান আকরামসহ মোট সাতজন আসামিকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছিল  করেছিলেন। খান আকরাম ছাড়া সাজাপ্রাপ্ত অন্য  অভিযুক্তরা হলেন শেখ মোহম্মদ উকিল উদ্দিন, মো. মকবুল মোল্লা, খান আশরাফ আলী, রুস্তম আলী মোল্লা, শেখ ইদ্রিস আলী ও শেখ রফিকুল ইসলাম বাবুল।  এদের মধ্যে  মধ্যে খান আকরামসহ প্রথম তিনজন  জেলবন্দি থাকলেও বাকি চারজন মামলার শুরু থেকেই পলাতক । ২০১৭ সালের ৩১ মে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ গুরুত্ব দিয়ে বিচার শুরু করেছিল ট্রাইব্যুনাল। 

মামলার বিবরণ থেকে জানা গিয়েছে,  এই অভিযুক্তদের  বিরুদ্ধে একাত্তরে সংঘটিত সাতটি সুনির্দিষ্ট মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল।  সেই অভিযোগগুলোর মধ্যে রয়েছে ১৯৭১ সালের ২৬ মে বাগেরহাটের মোড়লগঞ্জে হামলা চালিয়ে বাড়িঘর লুঠ, অগ্নিসংযোগ এবং ১০ জন মুক্তিযোদ্ধা কে গুলি করে  খুন। তাছাড়াও  জুলাই মাসে কচুয়ায় চারজনকে অপহরণের পর খুন করে দেহ  খালে ফেলে দেওয়া এবং নভেম্বর মাসে পৃথক দুটি অভিযানে দুই মুক্তিযোদ্ধা ও চারজন সাধারণ মানুষকে  খুনের অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতেই ট্রাইব্যুনাল তাদের ফাঁসির আদেশ দিয়েছিলেন। যার এখন আর কোনও ভিত্তি নেই। 

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের