কলকাতায় শুরু হচ্ছে ‘ওয়াটার মেট্রো’, সবুজ সংকেত নবান্নের

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশে প্রথমবার নদীর তলা দিয়ে মেট্রো চলেছে কলকাতা শহরেই। প্রতিদিন হাজার হাজার যাত্রীকে নিয়ে গঙ্গার নীচ দিয়ে ছুটে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো। এবার সেই সাফল্যের পর জলপথেও গণপরিবহণে বড় বদল আনতে চাইছে রাজ্য সরকার। গঙ্গার বুকে ‘ওয়াটার মেট্রো’ চালুর প্রাথমিক পরিকল্পনায় ইতিমধ্যেই সবুজ সংকেত মিলেছে নবান্ন থেকে।

সব কিছু ঠিকঠাক এগোলে আগামী সপ্তাহেই কলকাতা পুরসভায় এ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। জানা যাচ্ছে, ওই বৈঠকে কোচি ওয়াটার মেট্রোর একটি প্রতিনিধি দল উপস্থিত থাকবে। তারা কীভাবে গোটা প্রকল্পটি বাস্তবায়ন করা যায়, তা নিয়ে বিস্তারিত প্রেজেন্টেশন দেবে। রাজ্য সূত্রে খবর, কোচির আদলে এখানেও অত্যাধুনিক ব্যাটারি-চালিত বৈদ্যুতিক হাইব্রিড বোট চালানোর পরিকল্পনা রয়েছে। এই নৌযানগুলি হবে পরিবেশবান্ধব এবং দ্রুতগতির, ফলে গঙ্গাবক্ষে যাতায়াত হবে আরও সহজ ও আরামদায়ক।

আরও পড়ুন: RG Kar দুর্নীতি মামলায় সন্দীপদের জামিন নাকচ কলকাতা হাইকোর্টের

শুধু ওয়াটার মেট্রো নয়, জলপথের সামগ্রিক পরিকাঠামো উন্নয়নেও জোর দিচ্ছে রাজ্য। ওয়ার্ল্ড ব্যাঙ্ক-এর আর্থিক সহায়তায় প্রায় ৫০টি জেটিকে আধুনিক রূপ দেওয়া হয়েছে। আড়াইশো কোটি টাকা ব্যয়ে নামানো হচ্ছে ১৩টি ই-ভেসেল। পাশাপাশি আরও ২২টি নতুন ভেসেল তৈরি হয়েছে, যেগুলি শীঘ্রই গঙ্গায় নামবে। জেটিগুলিতে বসানো হয়েছে স্মার্ট কার্ড গেট, সাজানো হয়েছে গঙ্গাপাড়ও।

নবান্ন সূত্রে জানানো হয়েছে, আপাতত প্রকল্পটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। কী ধরনের বোট হবে, পুরো প্রকল্পের খরচ কত, রুট ও গাইডলাইন কী হবে-সব কিছুই আগামী সপ্তাহের বৈঠকে স্পষ্ট হওয়ার সম্ভাবনা। তবে অর্থ দপ্তরের অনুমোদন ইতিমধ্যেই মিলেছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে, কলকাতার যানজট কমাতে জলপথ বড় ভূমিকা নেবে বলেই মনে করছে প্রশাসন।

বলিউডে ফের শোকের ছায়া, আত্মঘাতী ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালে

১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্ত ব্রিটেনের

‘আমাদের বাঁচান’, আকুতি ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের

বেঁচে যাওয়া ইডলি দিয়ে ৫ মিনিটে বানান মজাদার তন্দুরি ইডলি চাট

জামাইয়ের মন জিততে পাতে রাখুন কলাপাতায় মোড়া হিং ভাপা মটন

বিমার টাকার লোভে স্বামীকে খুন! গ্রেফতার স্ত্রী ও প্রেমিক

কাকলি-সুদীপদের NCPI-এর কার্যালয়ের নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

বছর শেষেই বিয়ের পিঁড়িতে মিঠুন চক্রবর্তীর দত্তক কন্যা দিশানি, সম্পন্ন বাগদান, পাত্র কে?

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯