প্রমোদতরণীতে মাদকচক্র, বেকায়দায় শাহরুখ-পুত্র

গ্রেফতার আট

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিলাসবহুল জাহাজে বড়ো ধরনের মাদকচক্রের হদিশ পেল নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ঘটনার সঙ্গে জড়িয়ে গিয়েছেন শাহরুখ-পুত্র আরিয়ানও। এনসিবির আধিকারিকরা তাঁকে দফায়-দফায় জেরা করেছে। বাজেয়াপ্ত করেছে তাঁর মোবাইল ফোন। চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ব্যুরো আটজনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে কয়েকজন তিন তরুণী রয়েছেন। এরা দিল্লি থেকে এসেছিল।  এনসিবি তাদেরও জেরা করেছে। অভিযানে উদ্ধার হয়েছে মাদক সেবনের কাগজ (রোলিং পেপার)। 

একটি সর্বভারতীয় বৈদ্যুতিন চ্যানেলের খবর অনুযায়ী, জেরায় শাহরুখ-পুত্র জানিয়েছেন, তিনি একজন আমন্ত্রিত অতিথি হিসেবে ওই বিলাসবহুল জাহাজে আয়োজিত অনুষ্ঠানে গিয়েছিলেন। কিন্তু ওই জাহাজে অনুষ্ঠানের নাম করে মাদকচক্র চলত, তা তিনি জানতেন না। 

অভিযান চলে শনিবার রাতে। অভিযানের নেতৃত্ব দেন এনসিবির মুম্বইয়ের জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর একটি দল অভিযান চালায়। সমীর ওয়াংখেড়ে জানান, বিশেষ সূত্রে তাদের কাছে খবর আসে, ওই বিলাসবহুল জাহাজে একটি মাদকচক্র রয়েছে। নির্ভরযোগ্য় সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালান হয়। 

নিঃশব্দে হয়েছে এই অপারেশন। জানা গিয়েছে, নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর মুম্বইয়ের জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে বেশ কয়েকজন দুঁদে অফিসার ।যাত্রী সেজে  ওই বিলাসবহুল জাহাজে ওঠেন। মাঝসমুদ্রে যাওয়ার পর শুরু হয় পার্টি। ওয়াংখেড়ে ও তার সঙ্গে থাকা অফিসারেরা স্বমূর্তি ধারণ করেন। জাহাজের যাত্রীরা সকলে হকচকিয়ে যান। প্রমোদ তরণীকে বন্দরে ফিরিয়ে আনতে বলা হয়। সেখানেই শাহরুখ-সহ বাকিদের  গ্রেফতার করে এনসিবি। এই ঘটনায় মুম্বইয়ে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। মাদক-চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে এনসিবি।  

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ, মালদহে গ্রেফতার পাঁচ বাংলাদেশি

ছেলেদের প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন দিব্যাঙ্কা, নাম কী রাখলেন?

নদীতে ডুবন্ত নাবালিকাকে বাঁচাতে ঝাঁপ দিলেন পাঁচজন, সবার সলিল সমাধি

ম্যাট্রিমোনিয়াল অ্যাপে প্রতারণা! বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ

তোলাবাজির অভিযোগে আটক বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক

ফাঙ্কি জুতো পরে ট্রোলড শিল্পা শেট্টী! অভিনেত্রীর ফ্যাশন সেন্স নিয়ে হাসাহাসি নেটদুনিয়ায়

আম তো অনেক খেয়েছেন, এবার একটু নতুন স্বাদের পোলাও খেয়ে দেখুন

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

দেশের নতুন সেনা সর্বাধিনায়ক হলেন জেনারেল সুব্রমণি, জেনে নিন তাঁর পরিচয়

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

একঘেয়ে পদ খেয়ে অরুচি? জাপানি পদ্ধতিতে বানান বেকড চিকেন কাৎসু

চন্দ্রকোনায় কাটমানির বিনিময়ে লক্ষ্মীর ভাণ্ডার, গ্রেফতার তৃণমূল নেতা

কৃষিজমিতে মিষ্টি আঙুর চাষ করে নজির গড়লেন দেগঙ্গার কৃষক