ফাঙ্কি জুতো পরে ট্রোলড শিল্পা শেট্টী! অভিনেত্রীর ফ্যাশন সেন্স নিয়ে হাসাহাসি নেটদুনিয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে তারকাদের ফ্যাশন স্টেটমেন্ট প্রায়ই ট্রেন্ড তৈরি করে। তবে শিল্পা শেট্টীর সাম্প্রতিক এয়ারপোর্ট লুক প্রশংসার পাশাপাশি সমালোচনাও কুড়িয়েছে। ফ্যাশনের জগতে নতুনত্ব দেখাতে বরাবরই ভালোবাসেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টী। সম্প্রতি মেয়ের সঙ্গে বিমানবন্দরে দেখা যাওয়ার পর ফের তাঁর স্টাইল নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। কেউ এটিকে সাহসী ফ্যাশন স্টেটমেন্ট বলছেন, আবার কেউ একে নিছক অদ্ভুত বলে কটাক্ষ করছেন।

ভ্রমণের জন্য শিল্পা বেছে নিয়েছিলেন একেবারে আরামদায়ক ও সহজ একটি লুক। কালো রঙের ক্লাসিক টি-শার্টের সঙ্গে মানানসই কালো ট্র্যাক প্যান্ট পরে তিনি হাজির হন বিমানবন্দরে। পুরো সাজে ছিল স্বাচ্ছন্দ্য ও সরলতার ছাপ। অ্যাক্সেসরিজের ক্ষেত্রেও তিনি ভীষণ সৌখিন। হাতে কয়েকটি চুড়ি ও হালকা গয়না ছাড়া বিশেষ কিছু ছিল না। মেকআপও ছিল একেবারে স্বাভাবিক, আর খোলা চুলে সম্পূর্ণ করেছিলেন নিজের লুক। তবে শিল্পার পোশাকের চেয়ে বেশি নজর কাড়ে তাঁর জুতো। কারণ তিনি দু পায়ে দুই রঙের স্নিকার্স পরেছিলেন। বেগুনি, সবুজ, কমলা-সহ একাধিক উজ্জ্বল রঙের সংমিশ্রণে তৈরি জুতোগুলো দেখতে একই ডিজাইনের হলেও দুই পায়ে দুই রঙের জুতো ছিল।

 

View this post on Instagram

 

A post shared by F I L M Y G Y A N (@filmygyan)

ফ্যাশন জগতে এই ধরনের স্টাইলকে অনেকেই ‘মিসম্যাচড স্নিকার্স’ ট্রেন্ড নামে চেনেন। এর মূল ভাবনা হল, ইচ্ছাকৃতভাবে ভিন্ন রঙ বা বৈপরীত্যপূর্ণ ডিজাইনের জুতো পরে প্রচলিত ধ্যানধারণার বাইরে একটি আলাদা ফ্যাশন বার্তা তুলে ধরা। বিমানবন্দরে উপস্থিত এক পাপারাজ্জি শিল্পার জুতোর বিষয়টি উল্লেখ করলে অভিনেত্রী হাসিমুখে জবাব দেন, ‘এটা আলাদা জুতো নয়, এটা ফ্যাশনের অংশ।’ ভিডিওটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা আলোচনা। যেখানে ব্যবহারকারীরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আমার ভাইয়ের কাছে ভিন্ন রঙের একই জুতোজোড়া আছে এবং এটি একটি পুরনো স্টাইল।’ আরেকজন লিখেছেন, ‘এটা কোনো ট্রেন্ডই না, শুধুই পাগলামি।’

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক