দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রকাশিত প্রথম চূড়ান্ত ভোটার তালিকা, কোন জেলায় কত বাদ?

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ টালবাহানার পর অবশেষে আজ শনিবার দুপুরে প্রথম চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। অনলাইনে কাদের নাম আছে, কাদের নাম নেই তা দেখা যাবে আর কিছুক্ষণের মধ্যেই। তবে আংশিক ভোটার তালিকা এখনও পর্যন্ত প্রকাশ করা হয়েছে। ধাপে ধাপে সব জেলারই তালিকা প্রকাশের কাজ চলছে। এরই মধ্যে উত্তর কলকাতায় এবং বাঁকুড়ায় বড় সংখ্যায় বাদ পড়েছেন ভোটাররা।

নির্বাচন কমিশন সূত্রে খবর, চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী  খসড়া তালিকার পরে উত্তর কলকাতায় বাদ পড়েছে আরও ১৭ হাজার নাম। মোট ৪ লক্ষ ৭ হাজার ভোটারের নাম বাদ গিয়েছে। বাঁকুড়ার ক্ষেত্রে বাদ পড়লেন ১ লক্ষ ৩৫ হাজার ভোটার। এই তথ্য সামনে আসতেই মানুষের মধ্যে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। ধাপে ধাপে বাকি তালিকার খবরও জানা যাবে। ঝাড়গ্রামে বাদ গিয়েছে ৫৮ হাজার ৩০ জনের নাম। SIR-র প্রথম তালিকায় বাদ গিয়েছে প্রায় ৭ লক্ষ নাম।

২৮ অক্টোবর থেকে শুরু হয়েছে SIR এর কাজ। ২৮ ফেব্রুয়ারিতে এসে নাম বের হচ্ছে। চার মাস ধরে চলেছে কাজ। ১৬ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হয়েছে। ৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে সাধারণ মানুষের হয়ে সাওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চার মাসের উত্তাপ জারি ভোটের বাংলায়। বিভিন্ন জেলা থেকে তালিকা প্রকাশিত হচ্ছে। নদিয়া জেলা থেকে খসড়া তালিকায় বাদ পড়েছিল ২ লক্ষ ১৬ হাজারের নাম। শুনানির পরে নাম বাদ গিয়েছে প্রায়  ৫০ হাজার। মোট ২ লক্ষ ৭০ হাজার বাদ পড়েছে বলে কমিশন সূত্রে খবর। অনেক জেলাতে প্রিন্টিংয়ের কাজ চলছে। সেই কারণে পূর্ণাঙ্গ তালিকা সামনে আসেনি। 

Published by:

Share Link:

More Releted News:

নওদায় তুমুল বিক্ষোভের মুখে হুমায়ুন কবীর, বোমাবাজির ঘটনায় রিপোর্ট তলব কমিশনের

‘স্বামীর মৃত্যুর বিচার চাই’, ভোট দিয়ে বললেন ওয়াকফ অশান্তিতে মৃত হরগোবিন্দ দাসের স্ত্রী

আঙুলে কালি সত্বেও ভোট দিতে না পারার অভিযোগ, মোথাবাড়িতে নির্বাচন ঘিরে চাঞ্চল্য

নন্দীগ্রামে শুভেন্দুর পোলিং এজেন্টকে গ্রেফতারের অভিযোগ, কমিশনের দ্বারস্থ

জায়গায় জায়গায় EVM খারাপ, নওদায় বোমাবাজি, কী বার্তা CEO মনোজ আগরওয়ালের?

বিয়ে বাড়ির আদলে সাজানো পুরুলিয়ায় মডেল বুথ, সাঁজোয়া বুথে ভোট দিয়ে খুশি ভোটাররা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ