প্লেব্যাক থেকে বিদায়ের পর ভক্তদের সারপ্রাইজ, এবার কী করলেন অরিজিৎ?

সম্প্রতি আমির খানের অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে যাওয়া, নায়কের ছেলের ছবির জন্যে প্লেব্যাক গাওয়া এবং সেই গান প্রকাশিত হওয়ার পর থেকেই প্রাণে জল আসে ভক্তদের

Share:

নিজস্ব প্রতিনিধি: সঙ্গীত জগতে তিনি ধ্রুবতারা! বেশিরভাগ সঙ্গীত প্রেমীদের প্রথম পছন্দ তাঁর গান। শুধু দেশে নয়, গোটা বিশ্বজুড়ে তাঁর অসংখ্য ভক্ত। কিন্তু গত ২৭ জানুয়ারি আচমকাই প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা দেন অরিজিৎ সিংহ। যা কিনা বিনা মেঘে বজ্রপাতের সমান অরিজিৎ অনুরাগীদের কাছে। তবে তিনি স্পষ্ট জানিয়েছিলেন, প্লেব্যাক ছাড়লেও গান ছাড়বেন না, নতুন কিছু করবেন। তবে আর কোনও নতুন প্লেব্যাক প্রজেক্টে হাত দেবেন না তিনি।

এদিকে সম্প্রতি আমির খানের অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে যাওয়া, নায়কের ছেলের ছবির জন্যে প্লেব্যাক গাওয়া এবং সেই গান প্রকাশিত হওয়ার পর থেকেই প্রাণে জল আসে ভক্তদের। অবশেষে প্লেব্যাক থেকে বিদায়ের পর প্রথমবার প্রকাশ্যে এলো শিল্পীর নতুন গান। ইতিমধ্যেই তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। অরিজিতের নতুন গানের নাম ‘রায়না’। যার সুরকার শেখর রাভজিয়ানি। গানের কথা লিখেছেন, প্রিয়া সারাইয়া। যা আদ্যপ্রান্ত একটি রোমান্টিক গান। গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটদুনিয়ায় বইছে কমেন্টের ঝড়। একজন নেটিজেন লিখেছেন, ‘অরিজিৎ নিজের জাদু দেখিয়েছেন।’

 

আবার কেউ বলেছেন, ‘গান শুনে আনন্দে চোখে জল চল আসছে।’ তবে কয়েকদিন আগেই অরিজিৎ সিংহ জানিয়েছিলেন যে, তিনি নতুন কাজ ধরবেন না। কিন্তু প্রতিশ্রুতিমাফিক কিছু কাজ শেষ করতে এখনও বাকি আছে তার। চলতি বছরে সেই কাজগুলি শেষ করবেন তিনি। আর সেই তালিকাতেই ছিল আমির-পুত্র জুনায়েদের ‘এক দিন’ ছবির টাইটেল ট্র্যাক। ছবিতে মিস্টার পারফেক্টশনিস্ট পুত্রের সঙ্গে জুটি বাঁধছেন সাই পল্লবী। সেই ছবিতেই রয়েছে অরিজিতের কন্ঠ। এছাড়াও শোনা যাচ্ছে, সলমানের আসন্ন ছবি ‘ব্যাটেল অফ গালওয়ান’ তে গাইছেন অরিজিৎ। এছাড়া শাহরুখ খানের ‘কিং’-এও কন্ঠ দেবেন অরিজিৎ। তবে নির্মাতারা এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের