ইরান – আমেরিকার যুদ্ধ নিয়ে সতর্ক দিল্লি, কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠকে মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি: ইরান-আমেরিকার যুদ্ধে বিশেষ সতর্ক দিল্লি। রবিবার রাতে কেন্দ্রীয় মন্ত্রিসভা নিরাপত্তা কমিটির জরুরী বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি(PM Narendra Modi)। মূলত সেখানে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর বিষয় পরিকল্পনার চূড়ান্ত করতে বৈঠকে বসেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। ইরান এবং ওমানের মধ্যবর্তী সংকীর্ণ জলভাগ হরমুজ প্রণালী নিরাপত্তা নিয়েও চিন্তিত কেন্দ্র। দুদিনের সফরে গুজরাত ,পুদুচেরি, তামিলনাড়ু ও রাজস্থান গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার রাতে দেশে ফিরছেন তিনি। রাতে দিল্লিতে ফিরেই মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির বৈঠকে যোগ দেবেন তিনি।

রবিবার রাতের ওই বৈঠকে সেখানে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানো নিয়ে পরিকল্পনা চূড়ান্ত হবে বিশ্বের মোট রফতানিযোগ্য এক পঞ্চমাংশ তেল। ওমানের মধ্যবর্তী সংকীর্ণ জলভাগ হরমুজ প্রণালী দিয়ে রফতানি করা হয়। আর যুদ্ধ শুরু হওয়ার পরেই এই প্রণালী দিয়ে চলাচল বন্ধ করে দিয়েছে তেহরান। ভারতের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা পূরণে ৮০ শতাংশ তেল অন্যান্য দেশ থেকে আমদানি করতে হয়।পশ্চিম এশিয়ার দেশগুলো থেকেও তেল কেনে ভারত এই পরিস্থিতিতে পেট্রো পণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা করছে নয়াদিল্লি।

এই পরিস্থিতিতে বিকল্প উপায় কি কি হতে পারে তা নিয়ে রবিবারের রাতে বিস্তারিত আলোচনা হবে মন্ত্রিসভার বৈঠকে। রবিবার রাতের মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইরান – আমেরিকা সংঘাতের আবহাওয়াতে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে সূত্রের খবর।রাতের এই বৈঠক তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। এই বৈঠকের পর ভারতের পরবর্তী অবস্থান কি তা পরিষ্কার হবে দেশবাসীর কাছে।

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক