এবার ‘বিচারাধীন’ তালিকায় আসানসোল পুরসভার ডেপুটি মেয়র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আসানসোল পুরসভার ডেপুটি মেয়র ওয়াসিমুল হক আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় তার নামের পাশে ‘আন্ডার অ্যাজুডিকেশন’ বা বিচারাধীন বলে উল্লেখ করা হয়েছে। নিজেই এ কথা জানিয়েছেন ডেপুটি মেয়র।

ওয়াসিমুল হকের দাবি, ভোটার তালিকা সংশোধনের শুনানির জন্য তাকে ডাকা হয়েছিল। তবে সেই সময়ে তিনি চিকিৎসার কারণে হায়দরাবাদে ছিলেন। ফলে তাঁর পরিবারের এক সদস্য প্রয়োজনীয় সমস্ত নথিপত্র নিয়ে শুনানিতে হাজির হন। তিনি জানান, স্কুলের সার্টিফিকেট, পাসপোর্ট, ভোেটার কার্ড, প্যান কার্ড এবং আধার কার্ড-সব নথিই নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে। তবুও চূড়ান্ত তালিকায় তার নাম ‘আন্ডার অ্যাজুডিকেশন’ হিসেবে চিহ্নিত হওয়ায় তিনি বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন।

এই প্রসঙ্গে ওয়াসিমুল বলেন, “আমার কাছে সব ধরনের বৈধ নথি থাকা সত্ত্বেও, আমি একজন জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও যদি এমন পরিস্থিতির মুখে পড়ি, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী হতে পারে তা সহজেই অনুমান করা যায়।” তার অভিযোগ, এই প্রক্রিয়ায় বহু মানুষের নাম নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।ডেপুটি মেয়র আরও বলেন, বাংলার মানুষ সবকিছু দেখছেন এবং বুঝছেন। ভোটের দিনই তারা এই ঘটনার উপযুক্ত জবাব দেবেন বলেও মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, ওয়াসিমুল হক ইতিমধ্যেই তিন বার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন এবং আসানসোলের রাজনীতিতে তিনি পরিচিত মুখ। তার নাম ভোটার তালিকায় ‘বিচারাধীন’ হিসেবে চিহ্নিত হওয়ায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক