চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দোলের দিন মধ্যমগ্রাম স্টেশন চত্বরে পর পর সিলিন্ডার বিস্ফোরণ, ঝলসে মৃত্যু একজনের

নিজস্ব প্রতিনিধি:  হোলির দিন দুপুরে ভয়ঙ্কর ঘটনা।  বুধবার মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায় পর পর দোকানগুলি জ্বলে ওঠে ভয়াবহ আগুনে। জানা গিয়েছে,  রান্নার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের কারণে এই অগ্নিকাণ্ড ছড়িয়ে পরে। গোটা এলাকা কেঁপে ওঠে প্রবল বিস্ফোরণের শব্দে।  মিষ্টির দোকান-সহ একাধিক দোকানে আগুন লাগে। গোটা স্টেশন চত্বরে আগুন ছড়িয়ে পরে।  এলাকার লোকজন আতঙ্কে ছোটাছুটি শুরু করেন । খবর দেওয়া হয় দমকলে।  ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।    

ঘটনার পর স্থানীয়রা ভয়াবহ ঘটনার কথা বর্ণনা করে বলেছেন দোলের দিন দুপুর বেলায় হঠাৎ করে বিকট শব্দ শোনা যায় । ছুটে আসেন এলাকার মানুষজন।  প্রত্যক্ষদর্শদের একজন বলেছেন,  একটি মিষ্টির দোকানে প্রথম আগুন লাগে।  সেখান  আগুন পর পর দোকানে ছড়াতে শুরু করে। আশেপাশে যত খাবারের দোকান আছে সবই আগুনের গ্রাসে চলে যায়। সেই সঙ্গেই সঙ্গে সিলিন্ডার ব্লাস্ট হতে থাকে। তারা জানান কী ভাবে কী হলো তা কিছুই বোঝা  যায়নি।  পর পর ৮-১০টা দোকানের ক্ষতির সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন: দোলে খিচুড়ি ভর্তি রান্নার কড়াই উল্টে আহত শিশু-সহ বহু পুন্যার্থী, শান্তিপুরে উত্তেজনা

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় কাউন্সিলার তথা মধ্যমগ্রাম পুরসভার উপপুরপ্রধান প্রকাশ রাহা। ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে  এলাকার  একাংশ প্রশ্ন  তোলেন  কী ভাবে এই দোকান স্টেশন সংলগ্ন এলাকায় গড়ে উঠল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন SDPO বারাসত, ডিএসপি ট্র্যাফিক-সহ পুলিশ আধিকারিকরা। প্রকাশ রাহা ঘটনা নিয়ে বলেছেন, ‘এই দোকানগুলি কেন হলো, কী ভাবে হলো, তা নিয়ে বলতে গেলে আমাদের দিকেও প্রশ্ন উঠবে। এ নিয়ে আমার সন্দেহ নেই। তবে এখানে খাবারের দোকান থেকেই আগুন লেগেছে। সিলিন্ডার ফেটেছে। তাতেই এই ঘটনা।’ 

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘণ্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

‘উদ্ধব–স্ট্যালিন–অখিলেশ–তেজস্বী আমার সঙ্গে যোগাযোগ করেছে’,‌ নয়া ইঙ্গিত মমতার

প্রাক্তনকে চড় মারার চরম প্রতিশোধ! নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

‘আমার মুখোমুখি বসুন সাহস থাকলে’,‌ প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়লেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ