ইসলামাবাদের ঠিকানা লেখা পরিত্যক্ত বাক্স ঘিরে চাঞ্চল্য, রায়গঞ্জে বোমাতঙ্ক

পাকিস্তানের ইসলামাবাদের ঠিকানা লেখা একটি পরিত্যক্ত বাক্স ঘিরে চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের মিলনপাড়া এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাকিস্তানের ইসলামাবাদের ঠিকানা লেখা একটি পরিত্যক্ত বাক্স ঘিরে চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের মিলনপাড়া এলাকায়। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানা-র আইসি-সহ বিশাল পুলিশ বাহিনী। সকলেই ভেবে নেয়, বাক্সে বোম রাখা রয়েছে। কেননা বাক্সে পাকিস্তানের ইসলামাবাদের ঠিকানা দেওয়া ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে মিলনপাড়া এলাকায় সন্দেহজনক বাক্সটি পড়ে থাকতে দেখতে পান এলাকার বাসিন্দারা। বাক্সটির গায়ে পাকিস্তানের ইসলামাবাদের একটি ঠিকানা লেখা ছিল। আর বিষয়টি নজরে আসতেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে বাক্সটিকে নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেন। এবং বাক্সটি নিয়ে যান। বর্তমানে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বাক্সের ভিতরে কী রয়েছে এবং কীভাবে এলাকায় এল বাক্সটি, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনও জানা যায়নি বাক্সে আদৌ কী ছিল?

এই ঘটনাকে কেন্দ্র করে আজ দুপুরে এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই বিষয়ে প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর সাধন বর্মন জানিয়েছেন, ‘এলাকার বাসিন্দারা পরিত্যক্ত বাক্সটি পড়ে থাকতে দেখতে পান। তবে ঠিকানাটি যেহেতু পাকিস্তানের, তাই স্বাভাবিকভাবেই এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল।পুলিশ দেখছেন বিষয়টি। এত ভিতরে পার্সেল আসাটা আমাদের কাছে চমকপ্রদ বিষয়।’ কয়েকটি ছবিতে দেখা গিয়েছে পার্সেলটি একটি আবর্জনার স্তুপের মধ্যে রাখা ছিল।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট