ওয়াংখেড়ে স্টেডিয়ামের বাইরে ভক্তের সঙ্গে বিরোধ বরুণ ধাওয়ানের, কিন্তু কেন?

বরুণ ধাওয়ান একাই গিয়েছিলেন। কিন্তু স্টেডিয়ামের বাইরে বরুণ ধাওয়ানের একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় হুলস্থুল ফেলে দিয়েছে। কিন্তু কেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছে টিম ইন্ডিয়া। রবিবার ফাইনালে নিউজিল্যান্ডে র সঙ্গে ফাইনাল খেলবে ভারত। গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ছিল এই হাইভোল্টেজ ম্যাচ। নিজের দেশকে উৎসাহ দেওয়ার জন্যে গতকাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে একাধিক বলিউড সেলিব্রিটি গিয়েছিলেন এবং গ্যালারিতে বসে হার্দিক পাণ্ড্য, সূর্যদের উৎসাহ দিয়েছেন। সেই সব তারকাদের তালিকায় ছিলেন রণবীর কাপুর, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, শৈলেন্দ্র লোধি-সহ অনেকে। মেয়েকে নিয়ে টিম ইন্ডিয়ার জার্সি তে সেজে মাঠে গিয়েছিলেন রণবীর। সেই ছবি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

পাশাপাশি বরুণ ধাওয়ান একাই গিয়েছিলেন। কিন্তু স্টেডিয়ামের বাইরে বরুণ ধাওয়ানের একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় হুলস্থুল ফেলে দিয়েছে। কিন্তু কেন? কী করেছেন তিনি? ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেতাকে দেখেই স্টেডিয়ামের বাইরে তাঁর সঙ্গে সবাই সেলফি তোলার চেষ্টা করেন। তাঁকে ঘিরে রীতিমতো ভিড়ে উপচে পড়ে। আর তখনই অভিনেতা রেগে গিয়ে এক ভক্তের থেকে ফোন ছিনিয়ে ফেলে দেন। ভক্তের উপর বরুণের এই আচরণই এখন নেটপাড়ায় আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে, দেখা যাচ্ছে, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের বাইরে, অভিনেতাকে ঘিরে রয়েছেন ভক্তরা, যারা তাঁর সঙ্গে সেলফি তোলার চেষ্টা করছেন।

 

কিন্তু, বরুণ একজন ভক্তের উপর রেগে গিয়ে তাঁর ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। যদিও ভিডিওর প্রথমদিকে বরুণকে ভক্তদের সঙ্গে আনন্দে পোজ দিতে দেখা গিয়েছিল। কিন্তু পরক্ষণেই তিনি কেন মেজাজ হারালেন, সেটা নিয়েই উঠছে প্রশ্ন। বরুণকে শেষবার বর্ডার ২-তে দেখা গিয়েছিল, যা বক্স অফিসে ৩২৮.৩২ কোটি টাকা আয় করেছে। বর্ডার ২-তে বরুণের অভিনয় প্রশংসিত হয়েছে। অভিনেতাকে পরবর্তীতে ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ ছবিতে ম্রুণাল ঠাকুর এবং পুজা হেগড়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। ছবিটি ৫ জুন, ২০২৬ তারিখে মুক্তি পাবে। তবে, এটি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

হজমোলা চাকতে গিয়ে যা করলেন ইউক্রেনের মহিলা…..দেখলে ভিমরি খাবেন

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

রেল প্রকল্পে গতি আনতে শনিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

অবৈধ নির্মাণ রুখতে গিয়ে পুলিশের উপর হামলা, উত্তপ্ত ভাঙড়

গ্রামপঞ্চায়েত অফিসের সেক্রেটারিকে ছোঁড়া হল ডিম, তুমুল বিক্ষোভ ঝাড়গ্রামে

চালু হল হাবড়া-হাওড়া সরকারি বাস, জেনে নিন সময়সূচী ও রুট ম্যাপ

দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জনে সিলমোহর বুবলীর, মেয়ের কী নাম রাখলেন?

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

গঙ্গা ট্রেইলস: কিউআর কোডে গঙ্গার ইতিহাস ও তথ্য শুনুন

রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?

তোলাবাজির অভিযোগে পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষের গাড়ির চালক গ্রেফতার