দ্রৌপদীকে নিয়ে ‘‌মহাযুদ্ধে’‌ মোদির হয়ে আসরে নামলেন ‘বিজেপি বান্ধব’ মায়াবতী

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় এখন বিধানসভা নির্বাচনের মরশুম। তার মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন বলে অভিযোগ। আর তাই এই ইস্যুতে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলায় এলেও তাঁকে স্বাগত জানাতে যেতে পারেননি মুখ্যমন্ত্রী। এই ইস্যুতে বিজেপি রে রে করে নেমে পড়েছে রাষ্ট্রপতির অপমান হয়েছে ধোঁয়া তুলে। আর তাতেই পোঁ ধরে‌ বিজেপিকে ইন্ধন দিতে মুখ খুললেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) নেত্রী তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী। আজ, রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি একদিকে যেমন রাষ্ট্রপতির পদ নিয়ে রাজনীতি না করার বার্তা দিয়েছেন আবার অপরদিকে পশ্চিমবঙ্গের ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে অভিহিত করেছেন।

এদিকে মায়াবতীর রাজনৈতিক কেরিয়ার এখন সেভাবে জাতীয় রাজনীতিতে নেই। তাই বিজেপিকে ধরে প্রাসঙ্গিক হওয়ার কৌশল নিলেন মায়াবতী বলে মনে করছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় মায়াবতী লিখেছেন, ‘‌ভারতের সংবিধানের আদর্শ এবং নৈতিকতা মেনে প্রত্যেকের রাষ্ট্রপতির পদকে সম্মান জানানো উচিত এবং প্রোটোকল মেনে চলা উচিত। এই পদের রাজনীতিকরণ করা উচিত নয়। এখন দেশের প্রেসিডেন্ট শুধু একজন মহিলাই নন, তিনি আদিবাসী সম্প্রদায়ের মানুষ। সম্প্রতি পশ্চিমবঙ্গে তাঁর সফর নিয়ে যা হয়েছে, সেটা না হওয়াই ভাল ছিল। এটা খুবই দুঃখজনক।’‌

অন্যদিকে এতদিন কোনও ইস্যুতেই মায়াবতীর দরদ উথলে ওঠেনি। হঠাৎ গোটা বিষয়টি খোঁজ না নিয়ে মন্তব্য করে দিলেন মায়াবতী। রাষ্ট্রপতির যে অনুষ্ঠান ছিল তাতে রাজ্য সরকার যুক্ত ছিল না। এমনকী এমন একটা অনুষ্ঠান আছে সেটা বাংলার মুখ্যমন্ত্রীকে জানানোও হয়নি। এমনই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাষ্ট্রপতি পদের কথার পাশাপাশি লোকসভার স্পিকারের প্রসঙ্গ তুলে ধরেন মায়াবতী। বিএসপি নেত্রী তাই লিখেছেন, ‘‌গত কয়েক মাস ধরে সংসদের স্পিকার পদের রাজনীতিকরণ করা হচ্ছে। এটাও ঠিক নয়। যদি সবাই দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারেন, তা হলে সম্মান এবং শ্রদ্ধা পাবেন।’‌

এছাড়া বাংলার আদিবাসী ও দলিতদের জন্য যে উন্নয়ন করা হয়েছে সেটা নিয়ে তৈরি নথিও এবার রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে তৃণমূল কংগ্রেস। মায়াবতী রাজনীতিতে দলিক্ত নেত্রী হিসাবেই পরিচিত। তাই তাঁর হঠাৎ এমন আদিবাসী সম্প্রদায়ের রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এখন শাসক বা বিরোধী কোনও জোটেরই শরিক নন মায়াবতী। তবে যেভাবে মায়াবতী সাংবিধানিক পদের রাজনীতিকরণ নিয়ে সরব হলেন সেটাকে তাৎপর্যপূর্ণ বলেই দেখা হচ্ছে।

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ