দু’চোখে দেখতে না পেয়েও হাজারও ছাত্রের স্বপ্নের কারিগর কাঁথির সৌমিতা

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর:  নিজে চোখে দেখতে না। তা সত্বেও হাজারও ছাত্রের জীবনে শিক্ষার আলো জ্বালিয়ে দিচ্ছেন কাঁথির সৌমিতা মিশ্র। এই শিক্ষিকা আরও একবার প্রমাণ করে দিয়েছেন যদি ইচ্ছা থাকে তাহলে শারীরিক প্রতিবন্ধকতা সেই ইচ্ছার কাছে তুচ্ছ। আমরা সাধারণ মানুষ শরীরে অল্প একটু আঘাত লাগলে কাজের জন্য নানা বাহানা দিই সেখানে সৌমিতা মিশ্র চোখে দেখতে না পেয়েও সকলের কাছে অনুপ্রেরণা। দৃষ্টিহীন হলেও তিনি ঘোচাচ্ছেন অশিক্ষার অন্ধকার। তাঁকে কুর্নিশ জানাচ্ছেন সকলেই।

মেদিনীপুর জেলার কাঁথির রঘুরামপুর গ্রামের এক সাধারণ পরিবারে জন্ম সৌমিতা মিশ্রর। জন্ম থেকেই দৃষ্টিহীন তিনি। তাই ছোট থেকেই তাঁকে করতে হয়েছে জীবনযুদ্ধে টিকে থাকার লড়াই। চোখে দেখতে পান বলে অশিক্ষার অন্ধকারে ডুবে যাননি সৌমিতা। ছোট থেকেই তাঁর পড়াশোনার প্রতি ছিল গভীর আগ্রহ। ব্লাইন্ড স্কুলে হয়েছে তাঁর প্রাথমিক পড়াশোনা। স্বাভাবিক ভাবে চোখে না দেখলেও স্বপ্ন দেখা ছাড়েননি তিনি। উচ্চ মাধ্যমিকের পর তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন কাঁথি প্রভাত কুমার কলেজ থেকে । তারপর স্নাতকোত্তর সম্পন্ন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে। এই লড়াই সৌমিতার জন্য সহজ ছিল না। অনেকের কাছ থেকেই বঞ্চনার শিকার হয়েছেন। তবে সাহায্যও পেয়েছেন। সৌমিতার পাশে ছিল তাঁর পরিবার। এটাই তাঁকে জীবনযুদ্ধে লড়াই করার পথে অনেকটা এগিয়ে দিয়েছে।

আরও পড়ুন: বোর্ড পরীক্ষায় পরীক্ষার্থীদের ChatGPT দিয়ে নকল করতে সাহায্য, চাকরি খোয়ালেন শিক্ষকরা

দীর্ঘ লড়াইয়ের পর যাবতীয় বাধা কাটিয়ে ২০০৫ সালে কাঁথির সৌমিতা জীবনে শুরু হয় নতুন অধ্যায়। তিনি যোগ দেন শিক্ষকতা পেশায়। নিজের যোগ্যতা প্রমাণের পরেও শুনতে হয়েছে চোখে দেখতে না পেয়ে তিনি কীভাবে গড়বেন ছাত্রদের ভবিষ্যৎ? শিক্ষিকা হলেও কটু কথা শুনতে হয়েছে স্কুলে, শ্বশুরবাড়িতে। তবে সেই সব কথায় কান না দিয়ে নিজের স্বপ্ন পূরণ করেছেন সৌমিতা। বর্তমানে তিনি একজন ইংরেজি শিক্ষিকা। পড়ান কাঁথির জুকিভেড়ি মাতঙ্গিনী বিদ্যাপীঠে। বহু ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে দেন। তাঁকে এই কাজে সাহায্য করেন ওই স্কুলের শিক্ষক শিক্ষিকারাও। এমনকি সৌমিতা দিদিমণিকেও ভালোবাসেন ছাত্রছাত্রীরা। সৌমিতা মিশ্রর এই হার না মানার লড়াইকে সকলেই জানিয়েছেন কুর্নিশ।

শুক্রের রাতে কালবৈশাখীর দাপট কলকাতা সহ দুই চব্বিশ পরগনায়, সঙ্গে একনাগাড়ে বৃষ্টি

‘কুম্ভ’ হয়ে লড়লেন কার্তিক, লখনউকে ১৮৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

অস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার ২ , চাঞ্চল্য জামুরিয়ায়

‘এটা তোর নিজের বাড়ি’, বোনের স্বপ্ন সত্যি করলেন দুই দাদা

তিন ম্যাচ বাকি থাকতেই নাইট শিবির ছেড়ে দেশে ফিরলেন বিদেশি ক্রিকেটার

‘কয়লা ও বালি চুরি বন্ধ হবে’, আসানসোলে গিয়ে ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার

মালদহের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ

NEET প্রশ্নপত্র ফাঁসের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল সিবিআই

আগামী তিন মাস বিজেপিতে কোনও যোগদান নয়, শমীকের সিদ্ধান্তে সিলমোহর বনসলের

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

ছেলের সাক্ষীতে ১০ বছরের সশ্রম কারাদণ্ড পিতৃ ঘাতক বাবার

প্রোমোটারকে মারধরের অপরাধে বিধাননগরের তৃণমূল কাউন্সিলর গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের পর এবার চিন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন