তৃণমূল নিয়ে এল ‘‌স্পেশাল ৪০’‌, নির্বাচনী মরশুমে বিজেপিকে কাত করতে পদক্ষেপ

Share:

নিজস্ব প্রতিনিধি: শিয়রে বিধানসভা নির্বাচন। আর তার মধ্যে বঙ্গ–বিজেপি রথযাত্রা শুরু করেছে। যদিও সেসব ফ্লপ শোতে পরিণত হয়েছে। একদিকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর থেকে বিতর্ক চরমে উঠেছে। যার ধার দিয়েও যাচ্ছেন না বিজেপি নেতারা। অথচ প্রত্যেক জেলায় মানুষজন চরম বিপাকে পড়েছেন। কারণ এখন তাঁদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে রাস্তায় বসে ধর্না দিতে। গতকাল তা তুলে নেওয়া হয় সুপ্রিম কোর্টের রায় আসার পর। এবার গণতান্ত্রিক পথে বিজেপিকে নিঃস্ব করতেই তৃণমূল কংগ্রেস নিয়ে এল ‘‌স্পেশাল ৪০’‌।
কী এই ‘‌স্পেশাল ৪০’‌?‌ এই প্রশ্নের উত্তর এখন জানতে চায় সকলেই। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, এবার সব ইস্যু নিয়ে দলের অবস্থান, সাধারণ মানুষের সামনে প্রতিক্রিয়া এবং শহর থেকে শুরু করে প্রত্যেক জেলায় প্রচারের ঝাঁজ বাড়াতে বেছে নেওয়া হল ৪০ জন মুখপাত্রকেই। এই ৪০ জন হলেন বিশেষ মুখপাত্র। যাঁরা নানা ইস্যুতে মানুষের সামনে গিয়ে সত্য তথ্য তুলে ধরবেন। বিজেপির কর্মকাণ্ড ফাঁস করবেন। এমনকী কোথাও কোনও সমস্যা থাকলে তা জেনে নিয়ে সমস্যার সমাধানও করবেন। এটাই বিধানসভা নির্বাচনের আগে নয়া কৌশল তৃণমূলের। যার জেরে কাত করা যাবে বিজেপির মিথ্যার জারিজুরিকে বলে মনে করা হচ্ছে।
কারা থাকছে ‘‌স্পেশাল ৪০’‌ তালিকায়?‌ এবার রাজ্যস্তরের জন্য এবং জেলাস্তরের জন্য পৃথকভাবে মুখপাত্র বাছাই করা হয়েছে। তৃণমূল কংগ্রেস মিডিয়া সেল চালু করছে নতুনভাবে। দলের মুখপাত্ররা প্রত্যেকদিন প্রতিক্রিয়া দেবেন একাধিক ইস্যুতে। তাঁরা উপস্থিত থাকবেন তৃণমূল ভবনে। তার জন্য থাকবে নির্দিষ্ট রুটিন। তথ্য, দলের বার্তা এবং নির্দিষ্ট ইস্যুতে স্পষ্টভাবে সকলের মাঝে তুলে ধরবে এই ‘‌স্পেশাল ৪০’‌ মুখপাত্ররা। রাজ্যস্তরের জন্য প্রায় ৪০ জন মুখপাত্রকে বাছাই করেছে তৃণমূল কংগ্রেস। যাঁরা সক্রিয়ভাবে কাজ করবেন। জেলাগুলির জন্য থাকবেন পৃথক মুখপাত্ররা। জেলাস্তরে মুখপাত্র বিষয়টি একেবারে নতুন নয়। তবে রাজ্যের সব জেলায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ছিল না। তাই এবার সব জেলায় দু’‌চারজন করে মুখপাত্র থাকবেন বলে সূত্রের খবর।
আর কী জানা যাচ্ছে?‌ তৃণমূল সূত্রে খবর, মুখপাত্রদের তালিকায় থাকছেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী, সাংসদ থেকে শুরু করে ছাত্রনেতা এবং যুব নেতারা। চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদ নিয়ে যেমন তাঁরা প্রত্যেক জেলায় প্রচার করবেন, তেমন আবার রান্নার গ্যাসের দাম বাড়ানো থেকে শুরু করে বিজেপির দুর্নীতি ইস্যু সামনে নিয়ে আসবেন এই মুখপাত্ররা। গতকাল ধর্মতলার ধর্না তোলার অনুরোধ করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‌সর্বোচ্চ আদালতের উপর আমাদের আস্থা, ভরসা আছে। সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তা গণতন্ত্রের জয়। এই জয় বিজেপি বিরোধী লড়াইয়ে বাংলার মানুষের। আগামী দিন বাংলার ৮০ হাজার বুথে গণতান্ত্রিকভাবে বিজেপিকে নিঃস্ব করতে হবে। আর মাত্র ৪৫–৫০ দিন সময়। তারপরই ভোট। তাই প্রস্তুত থাকুন। সতর্ক থাকুন।’‌

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় চিন্তাভাবনা পরিবহনমন্ত্রী অর্জুন সিংহের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

প্রেমে প্রত্যাখ্যান, হতাশাগ্রস্ত হয়ে আত্মঘাতী যুবক, প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

বিজেপির নেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার প্রাক্তন ফুটবলার রহিম নবীর ভাই

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য