নববধূকে নিয়ে বাড়ি ফেরা হল না বরের, ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ১৪ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নতুন জীবনের শুরুতেই শেষ হয়ে গেল নবদম্পতির পথচলা! খুলনার কয়রা উপজেলায় বিয়ের অনুষ্ঠান শেষ করে নববধূকে নিয়ে মোংলার বাড়িতে ফিরছিলেন বরের পরিবারের সদস্যরা। দীর্ঘ পথ পেরিয়ে তারা যখন বাগেরহাটের রামপাল উপজেলার কাছে পৌঁছান, তখনই ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় প্রাণ হারান বর-কনেসহ মোট ১৪ জন। 

বৃহস্পতিবার বিকেলে খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ সংলগ্ন এলাকায় নৌবাহিনীর একটি বাসের সঙ্গে নববধূ ও বরকে বহনকারী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ১৪ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে বর-কনে ছাড়াও একই পরিবারের সাতজন সদস্য রয়েছেন।

আরও পড়ুন: ১৪ দিনেও থামেনি যুদ্ধ, তেহরানে বিস্ফোরণে কেঁপে উঠল শহর

স্থানীয় সূত্রে জানা গেছে, মোংলা পোর্ট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের ছেলে মো. সাব্বিরের বিয়ে হয়েছিল খুলনার কয়রা উপজেলার নাকশা এলাকায়। সকালে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের নিয়ে একটি মাইক্রোবাসে করে তারা সেখানে যান। দুপুরে বিয়ের অনুষ্ঠান শেষ করে বিকেলে নববধূ মার্জিয়া আক্তার মিতুকে নিয়ে মোংলার উদ্দেশে রওনা দেন তারা। কিন্তু রামপাল এলাকায় পৌঁছানোর আগেই দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়ি।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন আব্দুর রাজ্জাক, তার ছেলে ও বর মো. সাব্বির, নববধূ মার্জিয়া আক্তার মিতু, তাদের পরিবারের আরও কয়েকজন সদস্যসহ মোট ১৪ জন। নিহতদের মধ্যে রাজ্জাকের মেয়ে, নাতি-নাতনি এবং কনের পরিবারের সদস্যরাও রয়েছেন বলে জানা গেছে। তারা সবাই মোংলার পশ্চিম শেলা বনিয়া এলাকার বাসিন্দা। মোংলা পৌর বিএনপির সদস্য খোরশেদ আলম জানান, আব্দুর রাজ্জাক তার ছোট ছেলে সাব্বিরের বিয়ে দিতে পরিবার-পরিজন নিয়ে কয়রায় গিয়েছিলেন। বিয়ের পর নববধূকে নিয়ে বাড়ি ফেরার সময় মাইক্রোবাসটি দুর্ঘটনার শিকার হয়। এতে রাজ্জাকসহ তার পরিবারের একাধিক সদস্য প্রাণ হারান।

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাফর আহমেদ জানান, নৌবাহিনীর বাসটি মোংলা থেকে খুলনার দিকে যাচ্ছিল, আর মাইক্রোবাসটি খুলনা থেকে মোংলার দিকে আসছিল। বেলাই ব্রিজের কাছে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কয়েকজন মারা যান এবং অনেকে গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে প্রথমে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কয়েকজনকে মৃত ঘোষণা করা হয় এবং গুরুতর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজনের মৃত্যু হয়। বাগেরহাটের কাটাখালী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাফর আহমেদ জানান, নৌবাহিনীর বাসটি মোংলা থেকে খুলনার দিকে যাচ্ছিল, আর মাইক্রোবাসটি খুলনা থেকে মোংলার দিকে আসছিল। বেলাই ব্রিজের কাছে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কয়েকজন মারা যান এবং অনেকে গুরুতর আহত হন। এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বিএনপি নেতা আব্দুর রাজ্জাক ও তার পরিবারের সদস্যদের অকাল মৃত্যুর ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন।

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

প্রধান শিক্ষক থেকে মন্ত্রী, অরূপ দাসের রাজনৈতিক উত্থানে উৎসব মুখর ‘কাঁথি’

মুখ্যমন্ত্রীর স্বপ্ন ‘ঝকঝকে হাওড়া’ উপহার দিতে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী উমেশ রাই

বছরে ১৯ লক্ষ টাকার সরকারি চাকরি ছেড়ে দিলেন তরুণ ইঞ্জিনিয়ার, কারণ শুনে অবাক নেটদুনিয়া

বেলদায় তৃণমূল নেত্রী কল্পনা শীটের বিলাসবহুল বাড়িতে পুলিশের তল্লাশি

অবসর ভেঙে ফের টেনিসে ফিরছেন দুই সন্তানের মা সেরিনা উইলিয়ামস

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…