ডিএ’র দাবিতে সরকার বিরোধী সংগঠনের ডাকা কর্মনাশা ধর্মঘটে সাড়া নেই

Share:

নিজস্ব প্রতিনিধি : ডিএ-র দাবি নিয়ে ফের পথে নেমেছে সংগ্রামী যৌথ মঞ্চ। রাজ্যজুড়ে শুক্রবার ধর্মঘটের ডাক দিয়েছে তাঁরা। কিন্তু কর্মনাশার সেই ধর্মঘটে সাড়া নেই কোথাও। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ডিএ দেওয়ার। ডিসেম্বর পর্যন্ত রাজ্য সরকার সময় চেয়েছে। এরপরেও ধর্মঘটের ডাক দিয়েছে একাধিক সরকারি কর্মচারী ও শিক্ষক সংগঠন। এই ধর্মঘটকে সফল করতে জেলায় জেলায় সরকারি দফতরগুলোতে প্রচার করেছিল সংগ্রামী যৌথমঞ্চ। কিন্তু লাভের লাভ কিছু হয়নি। শুক্রবার সকাল থেকেই স্বাভাবিক রয়েছে সব পরিষেবা। রাস্তাঘাটে যান চলাচলে কোনও প্রভাব পড়েনি। অফিসেও হাজিরাতে কোনও প্রভাব দেখতে পাওয়া যায়নি।

ধর্মঘটের দিন অফিসে হাজির থাকতে হবে। অর্থ দফতরের পক্ষ থেকে এমনই নির্দেশিকা জারি করা হয়েছিল। অনুপস্থিত হলে সেদিনের বেতনে কোপ পড়ার কথাও জানানো হয়েছিল। সেই মতো এদিন সকালে সমস্ত অফিসে হাজির হয়েছিলেন কর্মীরা। কিন্তু কাজকর্ম লাটে তুলে সমস্যার সৃষ্টি করেছে সংগ্রামী যৌথমঞ্চ। খাদ্যভবনে এদিন সরকারি কর্মীরা এসে পৌঁছলে তাঁদের অফিসে ঢুকতে বাধা দেওয়া হয়। এরপরেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে অফিস চত্বরে। সকলেই সময়মতো চলে এসেছিল। ঠিক সেই সময় যৌথ মঞ্চের পক্ষ থেকে গাড়ি আটকে, মাটিতে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের দাবি, যেহেতু তাঁরা বেতন পাচ্ছেন না, তাই অন্য সরকারি কর্মীরাও এই ধর্মঘটকে সমর্থন করুক। এই ধর্মঘটকে সফল করার ডাক দিচ্ছে তাঁরা। কিন্তু কোনও লাভ হয়নি।

এদিন সরকারি থেকে বেসরকারি অফিস, রাস্তাঘাটে ধর্মঘটের প্রভাব সেভাবে দেখতে পাওয়া যায়নি। শহর কলকাতার পাশাপাশি রাজ্যের কোনও জায়গাতেই প্রভাব ফেলতে পারেনি এই ধর্মঘট। সকাল ১০ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত ধর্মঘট পালন করার ডাক দেওয়া হয়েছিল। সকাল থেকেই স্বাভাবিক রয়েছে সকল পরিষেবা।  

শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

মুক্তির আগের বিপাকে শ্রদ্ধার ‘ইথা’, ছবির নাম পরিবর্তনের দাবি লাবণী-সম্রাজ্ঞী পরিবারের

গাড়ির ভেতর মহিলার সন্দেহজনক হাবভাব! পোশাক খোলাতেই যা পাওয়া গেল, থ পুলিশও

দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

আন্তর্জাতিক মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল, সোনা জিতে ফিরল বসিরহাটের তিন কন্যা

পয়লা জুলাই থেকেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক রেলস্টেশনের রিজার্ভেশন কাউন্টার

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র