‘গম্ভীরের আসল পরীক্ষা এখনও বাকি ‘, সূর্যদের হেড স্যারকে সতর্ক করে দিলেন সৌরভ

Share:

নিজস্ব প্রতিনিধি: গৌতম গম্ভীর প্রথম ভারতীয় কোচ হিসেবে দুটি আইসিসি ট্রফি জিতেছেন। কোচ হিসেবে নিজের ঝুলিতে ভরেছেন ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। খেলোয়াড় ও কোচ হিসেবে ভারতীয় টিমের গুরু গম্ভীরের এই কৃতিত্ব আর কেউ অর্জন করতে পারেননি। তবে সাফল্য পাওয়ার পরেও গম্ভীরকে সতর্ক করলেন তাঁর একদা সতীর্থ তথা প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বললেন গম্ভীরের আসল পরীক্ষা এখনও বাকি।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ স্পষ্টভাবে বলেছেন যে, গম্ভীরের জন্য আসল চ্যালেঞ্জ হবে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ, যা দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে চলেছে। বলেছেন, “সাদা বলের ক্ষেত্রে তার আসল পরীক্ষা ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় হতে চলেছে। সেখানকার পরিস্থিতি তাঁকে পরীক্ষা করবে তবে আমি আত্মবিশ্বাসী যে তিনি তাঁর দলকে নিয়ে সেই পরীক্ষায় সফল হবে।” ভারতের প্রাক্তন অধিনায়ক আরও বলেন, “লাল বলে, তাকে আরও ভালো হতে হবে এবং এটি করার উপায় হল উইকেট সম্পর্কে কম চিন্তা করা। তাকে তার সিস্টেম থেকে উইকেট বের করে আনতে হবে। ইংল্যান্ড সিরিজের কথা ধরুন, উইকেট সম্পর্কে তিনি কিছুই করতে পারেনি এবং আপনারা ফলাফল দেখতে পাবেন। ঘরের মাঠে টার্নারদের উপর তাঁর খেলার দরকার নেই। ভালো উইকেট ভালো ফলাফল আনবে।”

আরও পড়ুন: মাঠে ফিরবেন কেভিন? হোম ম্যাচে ৩ পয়েন্ট লক্ষ্য ইস্ট বেঙ্গল কোচের

প্রসঙ্গত, ২০২৩ সালের বিশ্বকাপে ফাইনালের আগে পর্যন্ত অপরাজিত থেকে ভারত অস্ট্রেলিয়ার কাছে ঘরের মাঠে শোচনীয় ভাবে পররাজিত হয়। সেই ধাক্কা কাটিয়ে ফের ময়দানে নামার প্রস্তুতি নিচ্ছে ভারত। ২০১১ সালে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জয় করলেও এবার প্রধান কোচ হিসেবে গম্ভীরের আসল পরীক্ষা হবে ২০২৭ সালের বিশ্বকাপ। সেই খেলায় দুই তারকা ব্যটার বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে খেলাবেন কিনা সেই দিকেও নজর থাকবে সকলের। শুধু বিশ্বকাপ নয়, সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, গম্ভীর এবং টিম ইন্ডিয়ার টেস্ট ক্রিকেটে তাদের পারফরম্যান্স উন্নত করা দরকার। তবে সৌরভ এটাও বলেছেন, “গৌতম খুব ভালো কোচ। যদি আপনার মনে থাকে বর্ডার গাভাস্কার ট্রফির আগে আমি তোমার প্ল্যাটফর্মে বলেছিলাম যে  আপনাদের লোকটিকে কিছুটা সময় দিতে হবে। সাদা বলের কোচ হিসেবে সে খুব ভালো, বিশেষ করে এই পরিস্থিতিতে।  তাঁর দল খুব ভালো এবং সে খুব ভালো কোচ।” 

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে