সপ্তাহান্তে স্বস্তি! কলকাতায় রুপোর দামে ৫ হাজার টাকা পতন, সোনার দাম কত?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  সোনার বাজারে আবারও বদলের হাওয়া। আন্তর্জাতিক অর্থনীতির টানাপোড়েন, শক্তিশালী ডলার এবং বিশ্ব মুদ্রানীতিকে ঘিরে অনিশ্চয়তার প্রভাবে দেশের বাজারে সোনার দামে দেখা দিয়েছে নিম্নমুখী প্রবণতা। ১৪ মার্চ সকালে দেশের একাধিক বড় শহরে সোনার দাম কিছুটা কমেছে, যা নজর কাড়ছে ক্রেতা ও বিনিয়োগকারীদের। একই সঙ্গে দাম কমার ইঙ্গিত মিলেছে রুপোর বাজারেও। বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক পরিস্থিতি ও আর্থিক নীতির ওঠানামার প্রভাবেই মূল্যবান এই দুই ধাতুর দামে সাময়িক স্বস্তি মিলছে ক্রেতাদের জন্য।নাচে শহরভিত্তিক সোনা ও রুপোর দাম  তুলে ধরা হল-

১. মুম্বই, চেন্নাই ও কলকাতায় দাম

এই তিন শহরেই ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় ১,৫৯,৬৬০ টাকা।

২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৪৬,৩৫০ টাকা।

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারের প্রভাবেই বড় শহরগুলিতে প্রায় একই দামে সোনা বিক্রি হচ্ছে।

২. দিল্লিতে সোনার দাম

রাজধানী দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে দাঁড়িয়েছে ১,৫৯,৮১০ টাকা।

একই সময়ে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৪৬,৫০০ টাকা।

৩. পুনে ও বেঙ্গালুরুতে সোনার দাম

এই দুই শহরেও ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৫৯,৬৬০ টাকা।

২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৪৬,৩৫০ টাকা।

৪. আন্তর্জাতিক বাজারের প্রভাব

আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম প্রতি আউন্স প্রায় ৫,০৮৮ ডলার। ডলার শক্তিশালী হওয়া এবং বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তার কারণে সোনার বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান সংঘাতের ফলে অপরিশোধিত তেলের দামও বেড়েছে, যা ভবিষ্যতে মুদ্রাস্ফীতির আশঙ্কা বাড়াচ্ছে।

৫. রুপোর দামের হালচাল
১৪ মার্চ সকালে রুপোর দাম প্রতি কেজিতে দাঁড়িয়েছে প্রায় ২,৭৫,০০০ টাকা।

•কলকাতায় প্রতি কেজিতে রুপোর দাম প্রায় ৫ হাজার টাকা কমেছে।

•আন্তর্জাতিক বাজারে রুপোর স্পট দাম প্রতি আউন্স ৮৩.১৪ ডলার।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে রুপোর দাম ৪ লক্ষ টাকা প্রতি কেজির কাছাকাছি পৌঁছে গিয়েছিল। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি, তেলের বাজার এবং মুদ্রানীতির পরিবর্তনের উপর আগামী দিনে সোনা ও রুপোর দামের গতিপ্রকৃতি অনেকটাই নির্ভর করবে।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি