উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বাভাস! জারি সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আজ, রবিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস । সোমবার থেকে ঝড়ের পরিমাণ আরও বাড়তে পারে, যা রাজ্যের অনেক জেলায় প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি করছে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টির ধারাবাহিকতা থাকবে। শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিও থাকতে পারে।

দক্ষিণবঙ্গে আজ মূলত আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। কলকাতা সহ অন্যান্য জেলায় দিনের তাপমাত্রা একই রকম থাকবে, রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির স্পেল চলতে পারে।উত্তরবঙ্গে পরিস্থিতি কিছুটা দুর্যোগপূর্ণ হতে চলেছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি ও ঝড়ের সঙ্গে ৫০-৬০ কিমি/ঘণ্টা গতিবেগে বাতাসের সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি ও বর্ধমান জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। সোমবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে, বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ৩০-৪০ কিমি/ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়াও থাকতে পারে।

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সর্বাধিক তাপমাত্রা ৩২-৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৫৮-৮৬ শতাংশ। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প বজ্রগর্ভ মেঘ তৈরি করবে, যার ফলে বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাবে।

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান