বলিউডে ফের শোকের ছায়া, প্রয়াত ‘কুইন’-খ্যাত অভিনেত্রী নবনিন্দ্রা বেহল, বয়স হয়েছিল ৭৬

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত 'ইশাকবাজ', 'কুইন'-খ্যাত অভিনেত্রী নবনিন্দ্রা বেহল। অভিনেত্রীর ছেলে তথা চলচ্চিত্র নির্মাতা কানু বেহল এই খবরটি নিশ্চিত করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত ‘ইশাকবাজ’, ‘কুইন’-খ্যাত অভিনেত্রী নবনিন্দ্রা বেহল। অভিনেত্রীর ছেলে তথা চলচ্চিত্র নির্মাতা কানু বেহল এই খবরটি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৭৬ বছর। জানা গিয়েছে, অভিনেত্রী গতকাল তথা ১৬ মার্চ মুম্বইয়ে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বছরের পর বছর ধরে থিয়েটার, টেলিভিশন, চলচ্চিত্র জগতে প্রশংসিত অভিনয়ের মাধ্যমে নিজের কর্মজগত গড়ে তুলেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় কানু বেহল তাঁর মায়ের মৃত্যুর কথা নিশ্চিত করে একটি আবেগঘন পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমার টাইটান। আমার বিশ্বাস। ভালবাসা। পথপ্রদর্শক। পরামর্শদাতা। আমার হৃদয়। ভাল থেকো, মা। যতদিন না তুমি আমাকে আবার জন্ম দিচ্ছ, আমার চোখ সবসময় তোমার সেই অদম্য হাসি, সেই উষ্ণ অট্টহাসি, সেই উষ্ণ আলিঙ্গন, সেই জ্বলন্ত, কৌতূহলী চোখগুলোকেই খুঁজবে। তুমি চিরকাল প্রজ্বলিত থাকবে।’ অভিনেত্রীর মৃত্যুর খবরে গোটা বলিউড শোকাচ্ছন্ন। কানু বেহলের পোস্টে বলিউডের বেশ কয়েকজন চলচ্চিত্র ব্যক্তিত্ব শোক প্রকাশ করেছেন। চলচ্চিত্র নির্মাতা গুনীত মোঙ্গা এবং পরিচালক অনুরাগ কাশ্যপ কানুকে সমবেদনা জানিয়েছেন। অভিনেত্রীর ভক্ত ও সহকর্মীরাও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Kanu Behl (@kanubehl)

নবনীন্দ্রা বহেল সম্পর্কে

নবনিন্দ্র বেহল ছিলেন প্রবীণ অভিনেতা ও পরিচালক ললিত বেহলের স্ত্রী। ললিত বেহল ২০২১ সালে দিল্লিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এই দম্পতি চলচ্চিত্র জগতে ব্যাপকভাবে সম্মানিত ছিলেন। নবনীন্দ্রা মাত্র তিন বছর বয়সে অভিনয় শুরু করেছিলেন। তবে স্নাতক সম্পন্ন করার পর তিনি প্রাতিষ্ঠানিক পড়াশোনায় মনোনিবেশ করেন এবং পাতিয়ালার পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের অধ্যাপক হন। কর্মজীবনে তিনি বেশ কয়েকজন উঠতি অভিনেতাকে প্রশিক্ষণ ও পরামর্শ দিয়েছেন, যাঁরা পরবর্তীতে থিয়েটার, টেলিভিশন এবং চলচ্চিত্রে দারুণ নাম কামিয়েছেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অর্থায়িত অডিও-ভিজ্যুয়াল গবেষণা কেন্দ্রের পরিচালক হিসেবেও তিন বছর দায়িত্ব পালন করেছিলেন। অভিনয় শেখানোর ক্ষেত্রে তাঁর প্রায় ২৫ বছরের অভিজ্ঞতা ছিল। শিক্ষাগত অবদানের পাশাপাশি তিনি চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয় অব্যাহত রেখেছিলেন।

তিনি ‘মাচিস’-এ গুলজার, ‘ওই লাকি! লাকি ওই!’, ‘গুব্বারে’-এর মতো একাধিক চলচ্চিত্রে কাজ করেছেন। এছাড়াও তিনি ‘দ্য প্রাইড’ এবং ‘দ্য গুরু’-র মতো আন্তর্জাতিক প্রকল্পেও কাজ করেছিলেন। এছাড়া তিনি অনেক টেলিভিশন ধারাবাহিকে কাজ করেছেন। তিনি নকুল মেহতা ও সুরভি চন্দনার জনপ্রিয় শো ‘ইশকবাজ’-এ ও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় কাজ করেছেন। এছাড়া তিনি ‘কুইন’ এবং ‘খুফিয়া’-র মতো চলচ্চিত্রেও অভিনয় করে ব্যপক জনপ্রিয়তা অর্জন করেছেন। ‘কুইন’-এ তিনি কঙ্গনা রানাওয়াতের ঠাকুমার চরিত্রে অভিনয় করেছিলেন। এদিকে এই অভিনেত্রীর ছেলে কানু বেহল ‘আগ্রা’ ও ‘ডেসপ্যাচ’ চলচ্চিত্রের জন্য সর্বাধিক পরিচিত। এই চলচ্চিত্র নির্মাতার ২০২৩ সালের ছবি ‘আগ্রা’ মেলবোর্নের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ইন্ডিপেন্ডেন্ট চলচ্চিত্রের পুরস্কার জিতেছিল এবং সমালোচকদের দ্বারা ব্যাপক প্রশংসিত হয়েছিল।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের