চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মমতার কেন্দ্রে পা রেখেই চাপ টের পেলেন শুভেন্দু, চলল স্লোগানের পাল্টা স্লোগান

নিজস্ব প্রতিনিধি : জয় বাংলা বনাম জয় শ্রীরাম স্লোগানে চড়ল রাজনৈতিক পারদ। বৃহস্পতিবার সকালে ভবানীপুরে দেখা গেল সেই ছবি। ভোটের নির্ঘন্ট ঘোষণার পরেই প্রার্থী তালিকা প্রকাশ রাজনৈতিক দলগুলোর। তালিকা প্রকাশ হওয়ার পরে পায়ে পায়ে প্রচারে নেমে গিয়েছেন প্রার্থীরাও। কেউ পায়ে হেঁটে, কেউ বাইকে করে প্রচার সারছেন। বৃহস্পতিবার ভবানীপুরে তৃণমূল-বিজেপির স্লোগান-পাল্টা স্লোগানে চড়ল রাজনৈতিক পারদ। ভবানীপুরে শুভেন্দু অধিকারী এসেছেন প্রচারে। তিনি আসার আগেই স্লোগান যুদ্ধে উত্তপ্ত ভবানীপুর বিধানসভা।

নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। গত বিধানসভা নির্বাচনের মতো এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখী লড়বেন তিনি। প্রথম দফায় রয়েছে শুভেন্দুর নন্দীগ্রাম কেন্দ্রে ভোট। দ্বিতীয় দফায় রয়েছে ভবানীপুর কেন্দ্রে নির্বাচন। বৃহস্পতিবার এই কেন্দ্রেই প্রচারে এসেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। মমতার বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে পা রেখেই আঁচ টের পেলেন তিনি। তাঁর আসার আগেই চড়েছে পারদ। জয় বংলা স্লোগান চলতে থাকে তিনি আসার আগেই। যদিও থেমে নেই গেরুয়া শিবিরও। তাঁরাও জয় শ্রীরাম ধ্বনি দেয়। চক্রবেড়িয়া সাউথে এদিন বিজেপির দেওয়াল লিখন শুরু হতেই জয় বাংলা স্লোগান দেয় তৃণমূলের সমর্থকরা। তারপর পাল্টা স্লোগান দেয় বিজেপি কর্মীরাও। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এদিন চক্রবেড়িয়া সাউথে জনসংযোগ সারেন তিনি। সেখানে মানুষের সঙ্গে কথা বলে ভবানীপুর থানা পর্যন্ত যান। থানায় গিয়ে কথা বলেন পুলিশ কর্মীদের সঙ্গেও। হটস্পট ভবানীপুরে  এদিন স্লোগান যুদ্ধ চলে। দুই পক্ষই কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। দফায় দফায় এদিন স্লোগান ওঠে দুই পক্ষ থেকেই। ভোটপ্রচারের মাঝেই থানায় হাজির হয়েছেন তিনি। একাধিক অভিযোগ জানিয়েছেন তিনি। 

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

বুলডোজার নীতিতে বিশ্বাসী নই, যোগী আদিত্যনাথের উল্টো সুর শমীকের গলায়

‘বাঙালি’ ওসিদে’র চাকরি খেয়ে নেওয়ার হুমকি ‘অবাঙালি’ মনোজ আগরওয়ালের

সিভিক ভলান্টিয়ার–ভিলেজ পুলিশ–গ্রিন পুলিশদের নিয়ে নয়া নির্দেশ নির্বাচন কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ