ঈদের আগে কালবৈশাখীর তাণ্ডব! বীরভূমে ভেঙে পড়ল একাধিক বাড়ি, আশ্রয়হীন পরিবারগুলি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বীরভূম জেলায় মরশুমের প্রথম কালবৈশাখীর তাণ্ডবে ঈদের আনন্দের মাঝেই নেমে এল বিপর্যয়। ঝোড়ো হাওয়া ও মুষলধারে বৃষ্টির দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন বহু মানুষ। বিশেষ করে মাটির বাড়িগুলিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ইদের প্রস্তুতির সময় হঠাৎ এই দুর্যোগে অনেক পরিবারই চরম বিপাকে পড়েছে।

শুক্রবার বিকেলের পর থেকেই বীরভূমের বিভিন্ন এলাকায় শুরু হয় দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি। মরশুমের প্রথম কালবৈশাখীর এই তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় একাধিক বাড়িঘর। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর মিলেছে দুবরাজপুর ব্লক থেকে। দুবরাজপুর ব্লকের যশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাজিনা গ্রামে শুক্রবার রাতে ঝড়ের দাপটে একটি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রবল ঝড়ে ওই বাড়িটির টিনের ছাউনি উড়ে যায়। পাশাপাশি একই এলাকায় আরও কয়েকটি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

যে বাড়িটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি স্থানীয় বাসিন্দা শেখ ডালিমের। ঝড়ের সময় তিনি ও তার পরিবারের সদস্যরা, এমনকি ছোট ছোট বাচ্চারাও বাড়ির মধ্যেই ছিলেন। আচমকা ঝড়ের তাণ্ডবে তারা ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন। এই দুর্যোগে বাড়ির বেশিরভাগ জিনিসপত্র নষ্ট হয়ে গিয়েছে। বর্তমানে অসহায় অবস্থায় পরিবারটি অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে। শেখ ডালিম প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারাও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর দাবি তুলেছেন।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি