আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উত্তরপাড়ায় ছেলে শীর্ষণ্যকে নিয়ে ঝড়ো প্রচার কল্যাণের, মীনাক্ষী কি পরিযায়ী?‌

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে ছেলে তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী শীর্ষণ্যকে নিয়ে ঝড়ো প্রচার করলেন সাংসদ বন্দ্যোপাধ্যায়। আজ, শনিবার ঈদ উপলক্ষ্যে মানুষের দুয়ারে পৌঁছন বাবা–ছেলে। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস ওই কেন্দ্রে এবার প্রার্থী করেছে। ছেলের হয়ে বাবা প্রচারে নেমেছেন। আর বিপক্ষে এই কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। বিজেপি এখনও এই কেন্দ্রে প্রার্থী দেয়নি। তার মধ্যেই প্রচারে উঠল ঝড়।

এদিকে সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের নাম না করে পরিযায়ী বলে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এমনকী উত্তরপাড়ায় হারলে পরের বারের জন্য জায়গা ঠিক করে নেওয়ার পরামর্শও দিলেন বিশিষ্ট আইনজীবী। যদিও পাল্টা জবাবে মীনাক্ষী বললেন, ‘‌আজ খুশির দিন, সবাই জিতুক।’‌ উত্তরপাড়ার কোন্নগর ধারসার কাছে একটি ঈদগাহে সাধারণ মানুষকে ঈদের শুভেচ্ছা জানানন তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। সেখানেই দেখা হয়ে যায় সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে। কিছুক্ষণ দু’জনের মধ্যে সৌজন্য বিনিময়ও চলে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শীর্ষণ্য বলেন, ‘‌আজকের দিনটি উৎসবের, তাই প্রচার নয়, শুভেচ্ছা জানাতে এসেছি। মীনাক্ষী দেবীকে বললাম ভাল থাকবেন। আমাদের লড়াইটা ব্যক্তির নয়, আদর্শের লড়াই।’‌

অন্যদিকে সৌজন্য বিনিময়ের পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল সাংসদের বক্তব্য, ‘‌বিজেপির কিছু নেই, সিপিএমের তো কিছুই নেই। ৩৪ বছর ধরে সিপিএম যা করেছে আর মুখ দেখানোর জায়গা নেই। আর সব পরিযায়ী প্রার্থী। একবার এখানে দাঁড়াচ্ছে, একবার ওখানে দাঁড়াচ্ছে, হারছে। এবারে আবার সিপিএম প্রার্থীকে অনুরোধ করছি পরের বারের জন্য জায়গাটা ঠিক করে রাখুন।’‌ কল্যাণের মন্তব্যের প্রেক্ষিতে বিষয়টি খানিকটা এড়িয়ে গিয়ে মীনাক্ষী বলেছেন, ‘‌আজ খুশির ঈদ। সব ধর্মের, সব অংশের মানুষ একসঙ্গে উৎসব পালন করছেন। আজ খুশির দিন, আমি চাই আজ সবাই জিতুক।’‌

তাছাড়া বিজেপি প্রার্থী না দিলেও গেরুয়া শিবিরকে তুলোধনা করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌ওদের চলে এজেন্সি দিয়ে। ইডি–সিবিআই–ইনকাম ট্যাক্স আর এবার এখন নির্বাচন কমিশন। আমি জ্ঞানেশ কুমারকে ইনভাইট করছি আপনি উত্তরপাড়ার প্রার্থী হন। আপনাকেও হারিয়ে দেব। কোনও ব্যাপার না। সংবিধানের উপরে আইনের উপরে কেউ নয়।’‌ তবে এই বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা হবে জোরকদমে বলেই মনে করা হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

ভাঙড়ে শান্তিপূর্ণ ভোটের জন্য তৃণমূলকে ধন্যবাদ জানিয়ে জল্পনা বাড়ালেন নওশাদ

‘বাপের বেটা হলে হাইকোর্টে নিয়ে যাব’, কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি দেবাংশুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ