নন্দীগ্রামে তৃণমূল প্রার্থীর বাড়ির সামনে ‘‌অসভ্যতা’‌, বিজেপিকে পাল্টা পরামর্শ পবিত্রর

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে বিধানসভা নির্বাচনের প্রচার করতে গিয়ে নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র করের বাড়ির সামনে ‘চোর চোর’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। পাল্টা এই ‘‌অসভ্যতার’‌ জবাব দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র কর।

এদিকে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নানা কেন্দ্রে যখন সৌজন্যের ছবি দেখা যাচ্ছে তখন এমন ঘটনা নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। বিজেপি যখন এই ‘‌অসভ্যতা’‌ করছে তখন সেই মিছিলে ছিলেন শুভেন্দু অধিকারী। তাই এই নিয়ে রাজ্য–রাজনীতি সরগরম হয়ে ওঠে। এই ‘‌অসভ্যতা’‌র পালটা বিজেপিকে আয়নায় নিজেদের মুখ দেখার পরামর্শ দিয়েছেন পবিত্র কর। আজ, রবিবার দুপুরে বয়াল ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় পবিত্র করের বাড়ির সামনে দিয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল যাচ্ছিল। তখন তৃণমূল প্রার্থীর উদ্দেশে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। একইসঙ্গে উদ্দাম নাচ ও উল্লাস করতে থাকেন বিজেপির কর্মীরা।

অন্যদিকে এই বিষয়ে পালটা শুভেন্দুকে ‘চোর’ বলে আক্রমণ করল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, ২০২৬ সালের নির্বাচনে নন্দীগ্রাম আসনে ৩০ হাজার ভোটে হারবেন রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা। রবিবার তার পাল্টা দিয়ে পবিত্র কটাক্ষের সুরে বললেন, ‘৪ মে তারিখের পরে ওদের কাউকে দেখা যাবে না। আমি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নই। মানুষ প্রকৃত ভূমিপুত্রকে নন্দীগ্রাম থেকে নির্বাচন করে বিধানসভায় পাঠাতে চাইছে। তাই আমার বিপক্ষে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁর ব্যাপারে আমার বিশেষ কিছু বলার নেই। আমি কতটা সৎ, স্বচ্ছ এবং সততার সঙ্গে জীবন কাটাই তা এলাকার মানুষ জানে।’‌

তাছাড়া বিধানসভা নির্বাচনের আগে বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে পদ্ম শিবিরে যোগ দেন পবিত্র কর। তার কয়েকদিনের মধ্যে পদ্ম শিবিরে নাম লেখান শুভেন্দু অধিকারী। বলা হয়, পবিত্র কর একজন ভোটকুশলী। তাঁর হাতযশেই শুভেন্দু জিতেছিল একুশের নির্বাচনে। আর আজকের ঘটনার পর পবিত্র কর তোপ দেগে বলেন, ‘‌চুরি, দুর্নীতির সঙ্গে আমি জড়িত নই। কাউকে চোর বলার আগে ওঁরা নিজেদের মুখটা আয়নায় দেখে নিক। ৩০ হাজারের বেশি ভোটে নন্দীগ্রাম আসনে আমরাই জয়লাভ করব। এটা আমাদের চ্যালেঞ্জ।’‌ আর তৃণমূল নেতা শেখ সুফিয়ান দাবি, ‘‌শুভেন্দু অধিকারী সারদা কাণ্ডের কোটি কোটি টাকা নিয়েছেন, এটা প্রমাণিত। নন্দীগ্রামে চাকরি দেওয়ার নাম করে প্রচুর টাকা তুলেছেন। কন্টাই, ঘাটাল ব্যাঙ্কে চাকরি দিয়ে টাকা নিয়েছেন। এমন চোরের অনুগামীদের মুখে এসব কথা মানায় না। ৩০ হাজার ভোটে শুভেন্দুকে হারাব।’‌

ঝাড়গ্রাম পুরসভার কর্মচারীদের কড়া বার্তা দিলেন বিজেপি বিধায়ক

শেষ মুহূর্তের রোমাঞ্চ আর জোড়া গোল! যুবভারতীতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অমীমাংসিত ডার্বি

তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের কাঠের সেতু পারাপারে টোল আদায় বন্ধ করল বিজেপি

ভোটের আগে প্রতিশ্রুতি অনুযায়ী দুর্গাপুরের নিউমার্কেট এলাকার রাস্তা সারালেন বিজেপি বিধায়ক

মরশুমের প্রথম ডার্বিতে হাড্ডাহাড্ডি স্নায়ুর লড়াই, সুযোগ নষ্টের খেসারত দিয়ে প্রথমার্ধ গোলশূন্য

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তামিল প্রযোজক

মোদির আত্মনির্ভর পথে বিশেষ ধরনের মাইক্রো টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছে মৃন্ময়

২৩ রানে পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে অফে আরসিবি

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

রাজ্যের মন্ত্রী হয়ে সস্ত্রীক গ্রামের বাড়িতে দিলীপ, রবিবার ঝাড়গ্রামে উৎসবের মেজাজ

প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩