উত্তর থেকে প্রচার শুরু মমতার, পাহাড়ের মন জয়ে আজ চালসায় সভা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । উত্তরবঙ্গ থেকেই তিনি শুরু করতে চলেছেন আসন্ন নির্বাচনের প্রচারপর্ব। জানা গিয়েছে, আজ দুপুরে তিনি জলপাইগুড়ি জেলার চালসায় পৌঁছবেন। সেখানে একটি গির্জায় গিয়ে স্থানীয় প্রান্তিক মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ করবেন তিনি। এলাকার বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের বিভিন্ন সমস্যা, দাবি এবং সুবিধা-অসুবিধার কথা শুনবেন বলেও জানা গিয়েছে।

মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে।এদিকে বুধবার জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে শুরু হবে তাঁর প্রথম বড় জনসভা। সেই সভা থেকেই নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি। এরপর প্রায় এক মাস ধরে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গ, পূর্ব ও পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় একাধিক সভা ও কর্মসূচিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী।

চতুর্থবারের জন্য তিনি সরকারের লক্ষ্য নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে নামছেন তিনি। রাজনৈতিক মহলের মতে, উত্তরবঙ্গ থেকেই প্রচার শুরু করে সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দিতে চাইছে শাসক শিবির।মুখ্যমন্ত্রীর এই সফরের অন্যতম উদ্দেশ্য হল উত্তরবঙ্গের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা এবং তাদের মতামত জানা। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে মানুষের কাছে পৌঁছনোর কৌশল হিসেবেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।

 

 

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?