‘‌দিদিকে বলো’‌ নকল করে ‘‌ডিডি–কে বলো’‌ সিপিএম প্রার্থীর, প্রচারে দীপ্সিতা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে এবার নির্বাচন ‌কমিশনের ওয়েবসাইটে ব্যাপক বিভ্রাট! রাজ্যের অধিকাংশ ভোটার তাদের নিরিখে চলে গিয়েছে অ্যাডজুডিকেশন লিস্টে। দু’‌ঘণ্টা পর অবশ্য ঠিক হয়েছে বলে খবর। এই আবহে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘‌দিদিকে বলো’‌ নকল করে দমদম উত্তরের বাসিন্দাদের ‘ডিডি–কে বলো’ চালু করলেন সিপিএম মনোনীত বামপ্রার্থী দীপ্সিতা ধর।

এদিকে উত্তরপাড়ার বামফ্রন্টের প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ও একই পথ ধরেছেন। তিনি আবার সরাসরি ফোন নম্বর বিলি করতে শুরু করেন। যেমন— ‘‌দিদিকে বলো’‌ কর্মসূচিতে নম্বর ছিল। এবার আবার মুখ্যমন্ত্রীর ‘‌দিদিকে বলো’‌ পথকেই নকল করে রাজ্য–রাজনীতিতে কল্কে পেতে চাইছেন সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। যে কিউআর কোড স্ক্যান করে সরাসরি প্রার্থীকে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন স্থানীয় বাসিন্দারা। মুখ্যমন্ত্রীর পথকেই দুই বামফ্রন্ট প্রার্থীর এমন অনুকরণ বিধানসভা নির্বাচনের মরশুমে আলোড়ন ফেলে দিয়েছে। এই ‘‌ডিডি–কে বলো’‌ অবশ্য ইংরেজিতে লেখা। যার অর্থ—দীপ্সিতা ধরকে বলো।

অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়ে দেওয়া হয়েছে। আর তাতেই অনেকে প্রশ্ন করছেন, মুখ্যমন্ত্রীকেই যদি নকল করতে হল তাহলে ভোটে দাঁড়ানোর দরকার কী ছিল?‌ আবার কেউ লিখছেন, মুখ্যমন্ত্রী যে জনপ্রিয় সেটা বাম প্রার্থীর পথ আরও একবার প্রমাণ করল। কেউ আবার লিখলেন, অন্যকে নকল করে কখনও সাফল্য পাওয়া যায় না। নতুন কিছু নিজেকেই ভাবতে হয়। তবে এই বিষয়ে এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে সরাসরি জনতা–জনার্দনের সমস্যা শুনতে ‘দিদিকে বলো’ শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা ব্যাপক জনপ্রিয়তা পায়।

তাছাড়া এবার সিপিএমের অস্ত্র হয়ে উঠল সেই মমতার ‘দিদিকে বলো’। শূন্যের গেরো কাটাতে একই ধাঁচে ‘DD–কে বলো’ চালু করলেন উত্তর দমদমের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। এই নকলের বিষয়টি সামনে আসলেও তা নিয়ে দীপ্সিতা কোনও মন্তব্য করেননি। কিন্তু শূন্যের গেরো কি কাটবে?‌ নেটপাড়ায় এটাই এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। বামেদের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে, অভিযোগ জানালে তিনি ক্ষমতায় এলে সমাধান করা হবে। বামেদের এই প্রচার কৌশলকে নিশানা করেছেন স্থানীয় তৃণমূল নেতারা।

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

পুরুলিয়ায় জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, পরিদর্শনে মন্ত্রী নদীয়ারচাঁদ বাউড়ি

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার