একলাফে ১,৪৪ লক্ষ হল সোনার দাম, গগনচুম্বী রুপোও, মুখে হাসি উড়ল ক্রেতাদের

বুধবার (২৫ মার্চ) ২৪-ক্যারেট সোনার ১০ গ্রামের দাম আবারও ১,৪৪,০০০ টাকা ছাড়িয়ে গিয়েছে, যেখানে ২৪ মার্চ, ২০২৬-এর সন্ধ্যায় সোনার প্রতি ১০ গ্রামের দাম ছিল ১,৪০,০০০ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় বাজারে সোনা-রুপোর দামের ওঠানামা অব্যাহত রয়েছে। ইরান বনাম ইজরায়েল-আমেরিকা যুদ্ধের আবহে গ্যাস-তেলের দাম বাড়লেও ক্রমশই কমছিল সোনা-রুপোর দাম। দিন দুয়েক আগেই প্রায় ৬৩ হাজার টাকা কমে সস্তায় বিকোচ্ছিল সোনার দাম। অন্যদিকে জানুয়ারিতে প্রায় ৪ লক্ষ টাকা ছুঁয়ে ফেলা রুপোর দাম তার সর্বোচ্চ দামের থেকে অর্ধেক দামে বিক্রি হচ্ছিল। তবে গহনাপ্রেমীদের মুখে হাসি ক্ষণিকের। জানা যাচ্ছে, আবারও বেড়ে গিয়েছে সোনার দাম।

ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী, বুধবার (২৫ মার্চ) ২৪-ক্যারেট সোনার ১০ গ্রামের দাম আবারও ১,৪৪,০০০ টাকা ছাড়িয়ে গিয়েছে, যেখানে ২৪ মার্চ, ২০২৬-এর সন্ধ্যায় সোনার প্রতি ১০ গ্রামের দাম ছিল ১,৪০,০০০ টাকা। ২৫ মার্চ সকালে ibjarates.com-এ প্রকাশিত দর অনুযায়ী, ৯৯৫ বিশুদ্ধতা অর্থাৎ ২৩ ক্যারেট সোনার দর প্রতি ১০ গ্রামে ১,৪৪,০৬৪ টাকা এবং ৯১৬ বিশুদ্ধতা অর্থাৎ ২২ ক্যারেট সোনার দর প্রতি ১০ গ্রামে ১,৩২,৪৯৩ টাকা হয়েছে। অন্যদিকে আগের লেনদেন দিবসের সন্ধ্যায় ৯৯৯ বিশুদ্ধ রুপোর দাম ছিল প্রতি কেজিতে ২,২০,৫৪৫ টাকা। আজ সকালে রুপোর দাম প্রতি কেজিতে ২,২৪,৩৫৩ টাকা ছাড়াল।

এক নজরে দেখে নিন বুধবার সকালে সোনা-রুপোর দামের হার কতটা পরিবর্তিত হল….

সোনা ২২ ক্যারেট ১০ গ্রামের দাম হয়েছে ১,৪৪,৬৪৩ টাকা। অর্থাৎ গতকালের তুলনায় ৪২২৩ টাকা বৃদ্ধি পেল সোনার দাম। ২৪ ক্যারেট ১০ গ্রামের দাম হয়েছে ১,৩৮,৯৫৪ টাকা। গতকালের তুলনায় ৪২০৬ টাকা ব্যয়বহুল হয়েছে। অন্যদিকে গতকাল প্রতি কেজি রুপোর দাম ছিল, ২,২০,৩৫৩ টাকা। বুধবার (২৫ মার্চ) তা বেড়ে হয়েছে ২,৩৫,৫৫১ টাকা। ইন্ডিয়ান বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ওয়েবসাইট ibjarates.com-এর ওয়েবসাইটে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল ও সন্ধ্যায় সোনা ও রুপোর দর প্রকাশ করা হয়। এই দামগুলিতে জিএসটি অন্তর্ভুক্ত নয় এবং গহনা কেনার সময় তৈরির খরচ আলাদাভাবে পরিশোধ করতে হয়।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি