বাদ পড়া ভোটারদের এবার প্রচারে নামাচ্ছে তৃণমূল, চাপে বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: SIR শুরুর সময় থেকেই প্রতিবাদে সোচ্চার হয়েছিল তৃণমূল। SIR নাম করে বহু ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। একাধিক জীবিত ভোটারকে মৃত বলা হয়েছে। এর প্রতিবাদে পথে নেমেছিল তৃণমূল। কমিশনের তালিকায় ‘মৃত’ ভোটারদের মঞ্চে তুলে জনসভাও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ভোটার তালিকায় বাদ পড়া ভোটারদের প্রচারে নামাতে চাইছে তৃণমূল। হাবড়ায় বাদ পড়া ভোটারদের দিয়ে এবার প্রচার করতে চাইছে ঘাসফুল শিবির। এতেই বেশ কিছুটা হলেও চাপে বিজেপি।

কমিশনের প্রকাশ করা ভোটার তালিকায় বহু ভোটার বাদ পড়েছেন। যাঁরা বছরের পর বছর ভোট দিচ্ছেন। বাংলাতেই তাঁদের দীর্ঘদিনের বাস। নির্বাচনের প্রচার পর্বে এসআইআরের ‘শিকার’ এমন ভোটাররাই এবার তৃণমূলের ‘হাতিয়ার’! বছরের পর বছর ভোট দেওয়ার পরও বাদ গিয়েছে তাঁদের নাম। হাবড়ায় তাঁদেরকেই প্রচারে নামাতে চাইছে ঘাসফুল শিবির। এখানে তৃণমূলের প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। বিজেপির প্রার্থী দেবদাস মণ্ডল। এখানেই ‘বাদ’ যাওয়া ভোটারদের সমস্যাকেই সামনে তুলে প্রচারে ঝাঁপাচ্ছে তৃণমূল। যদিও বিজেপি বলছে, কোনো যোগ্য ভোটারের নাম বাদ পড়বে না। কিন্তু তৃণমূলের এই সিদ্ধান্তে কিছুটা হলেও চাপে গেরুয়া শিবির। 

উত্তর ২৪ পরগনা জেলার অন্যতম ‘হাইভোল্টেজ’ বিধানসভা কেন্দ্র হাবড়া। এখানে খসড়া তালিকায় নাম বাদ পড়েছে ৫৫৮৭ জনের। ‘বিচারাধীন’ রয়েছে ২৮ হাজার ২৬৪ জন। একাধিক বুথে উল্লেখযোগ্য পরিমাণে নাম বাদ গিয়েছে। বুথে বুথে গিয়ে বাদ যাওয়া ভোটারদের খোঁজ করছে তৃণমূল। তাঁদের সঙ্গে যোগাযোগ করে প্রচার চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে তৃণমূলের বার্তা একটাই—‘আপনার ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, দায় বিজেপির।’ হাবড়ায় মতুয়া সম্প্রদায়ের ভোটারের সংখ্যা অনেকটাই। এসআইআর-র নামে বহু মতুয়াদের নামও বাদ দেওয়ার অভিযোগ উঠেছে।  

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড