সড়কপথে নয় বিমানেই অন্ডালে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, শনিতে ৩টি জনসভা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিমানেই অন্ডালে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আবহাওয়া খারাপের সম্ভাবনা না থাকায় বিমানেই যাত্রা করবেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার থেকে শিক্ষা নিয়ে শুক্রবার কলকাতা থেকে সড়কপথে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখন বিমানেই যাত্রা করতে পারেন বলে জানা যাচ্ছে।

বৃহস্পতিবার দুর্যোগের কারণে প্রায় দেড়ঘণ্টা কলকাতায় নামতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিমান। দেড়ঘণ্টা আকাশেই চক্কর কাটে সেটি। পরে সেটি নিরাপদেই কলকাতায় নামে। তারপরেই শুক্রবার অন্ডাল (Andal) যাওয়া নিয়ে কথা হয়। সড়কপথেই যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সূত্রের খবর বিমানেই যাচ্ছেন তিনি। শনিবার তাঁর তিনটি জনসভা রয়েছে। একটি পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে (Ranigunj) , অপর দু’টি পুরুলিয়ার রঘুনাথপুর (Raghunathpur) এবং কাশীপুরে (Kashipur)।

বৃহস্পতিবার  নির্বাচনী প্রচার থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রীর বিমান কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) নামতে পারছিল না। এখন খারাপ আবহাওয়ার জন্য তা মাঝ আকাশে চক্কর কাটে। অবশেষে দেড় ঘণ্টা মাঝ আকাশে চক্কর কাটার পর কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। ৩:‌৫৫ মিনিটে মুখ্যমন্ত্রীর বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। কিন্তু অত্যন্ত খারাপ আবহাওয়া দেখা দেয়। ঝড়ো হাওয়ার সঙ্গে শিলা বৃষ্টি শুরু হয়েছে। তাই কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে পারেনি মুখ্যমন্ত্রীর বিমান। পাইলটের সঙ্গে এটিসি যোগাযোগ রেখেছে। আর তা নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়েছে বাংলার মানুষের মনে। তবে ৫টা ১৯ মিনিট নাগাদ মুখ্যমন্ত্রীর বিমান অবতরণ করে। 

মধ্যপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ৩, আহত ২৩

জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চান উচ্চমাধ্যমিকে প্রথম স্থানাধিকারী আদৃত

ভারতীয় নন দিলজিৎ দোসাঞ্জ! গায়কের মার্কিন নাগরিকত্ব নিয়ে বিতর্ক তুঙ্গে

চাকরি ছেড়ে পাহাড়ে ম্যাগির দোকান, একদিনে যুবকের আয় ২৪ হাজার টাকা

স্কুলের মধ্যে ছাত্রকে উল্টো করে ঝুলিয়ে মার! ভাইরাল শিক্ষকের কীর্তি

উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় স্থান পেয়েছেন কলকাতার ৫ পড়ুয়া

পৈলানে তৃণমূল নেতার বিলাসবহুল বাগানবাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হানা পুলিশের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

‘লড়াই নয়, একসঙ্গে কাজ হোক’, ট্রাম্পকে বার্তা চিনা প্রেসিডেন্টের

কেন এত চর্চায় Vivo-এর নতুন X300 সিরিজ? জেনে নিন কী আছে স্মার্টফোনটিতে

কেরলমের মুখ্যমন্ত্রী নিয়ে জল্পনার অবসান, কুর্সিতে বসছেন সতীশন

ঢেঁড়স দিয়ে বানান সন্ধ্যার স্ন্যাকস, জেনে নিন রেসিপি