তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করলেও নিষ্পত্তি হওয়া নামের পরিসংখ্যান রইল অন্তরালে

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজ্যের চতুর্থ ভোটার তালিকা প্রকাশ করল কমিশন।শনিবার তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ্যে আনে নির্বাচন কমিশন(Election Comission)। শনিবার রাতে এই তালিকা প্রকাশ করা হয়। তবে নিষ্পত্তি হওয়া কতজন ভোটারের নাম এই সাপ্লিমেন্টারি তালিকায় আছে তা কিন্তু আলাদাভাবে জানানো হয়নি কমিশনের তরফে। বিগত দু’দফার মতো তৃতীয় দফাতেও অতিরিক্ত তালিকা প্রকাশ হলেও সেখানে সব পরিসংখ্যান স্পষ্টভাবে নেই।গত ২৮ ফেব্রুয়ারি রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকার প্রাথমিক অংশ প্রকাশ করেছিল কমিশন। এরপর ২৩ মার্চ প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়।শুক্রবার গভীর রাতে প্রকাশিত হয় দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা ।

আর তার ২৪ ঘন্টার মধ্যেই শনিবার তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা(SupplementaryLlist) প্রকাশ্যে আনে নির্বাচন কমিশন।গত সোমবার ‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশ হয়েছিল। সেই দিন তালিকাতে ২৭ লক্ষের কাছাকাছি নাম প্রকাশ হয়েছিল। দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় নিষ্পত্তি হয়েছিল ৩৭ লক্ষের নাম ।শনিবার পর্যন্ত নিষ্পত্তি হয়েছে প্রায় ৩৮ লক্ষ ভোটারের নাম। তবে যাদের নাম নিষ্পত্তি হয়েছে তাদের মধ্যে কতজন বৈধ ভোটার এবং কতজন বাদ পড়েছে তা আলাদাভাবে কিছু পরিসংখ্যান জানায় নি নির্বাচন কমিশন।

এদিকে,আসন্ন নির্বাচনের আগে নজিরবিহীন নজরদারির ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। বুথের ভিতর-বাইরে এআই-সক্ষম ক্যামেরা, গাড়িতে জিপিএস ট্র্যাকিং এবং ত্রিস্তরীয় মনিটরিং সিস্টেম ।সব মিলিয়ে স্বচ্ছ ও নিরাপদ ভোট করাতে কড়া প্রস্তুতির বার্তা দিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ও ইলেকশন অবজার্ভার সুব্রত গুপ্ত শনিবার জানান, প্রতিটি বুথেই থাকবে দু’টি করে এআই সক্ষম ক্যামেরা ও ৩৬০ ডিগ্রি নজরদারি। সংবেদনশীল বুথে বাড়তি নজর।ভিতরে দু’টি ও বাইরে একটি অতিরিক্ত ক্যামেরা বসানো হবে। মক পোল শুরু হওয়ার সময় থেকেই নজরদারি চালু হবে এবং তা চলবে রিটার্নিং অফিসার, জেলা নির্বাচন আধিকারিক ও সিইও(CEO) দফতরের তিন স্তরে। প্রয়োজনে সিইও স্তর থেকেও নজরদারি করা হতে পারে।

শুধু বুথ নয়, গোটা প্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। ফ্লাইং স্কোয়াড, কিউআরটি এবং ভোটকর্মীদের গাড়িতে ক্যামেরা থাকবে, যাতে ইভিএম ও ভিভিপ্যাট পরিবহণ সম্পূর্ণ ট্র্যাক করা যায়। ইতিমধ্যেই প্রায় ৫০,৬০০ গাড়িকে জিপিএস (GPS)ট্র্যাকিংয়ের আওতায় আনা হয়েছে।কমিশনের দাবি, রাজ্য জুড়ে ৮০ হাজারের বেশি বুথে প্রায় ২ লক্ষ ক্যামেরা বসানো হবে। পাশাপাশি থাকবেন ২,৩৫২ জন মাইক্রো অবজ়ার্ভার এবং ৯৫৬ জন সহায়ক আধিকারিক। ইভিএম-ভিভিপ্যাটের(VV Pat) প্রথম স্তরের পরীক্ষা শেষ, প্রায় ৩ লক্ষ ইউনিট চেক হয়েছে।ভোটের দিন বুথে মোবাইল ব্যবহারে কড়াকড়ি থাকবে।শুধু প্রিসাইডিং অফিসারের কাছেই ফোন থাকবে। মেশিনের কাছে ভিড় হলে এআই ক্যামেরা থেকেই সতর্কবার্তা যাবে কন্ট্রোল রুমে। কমিশনের দাবি, অনিয়ম রুখতেই এই প্রযুক্তি নির্ভর নজরদারি চালানো হবে এবারের বিধানসভা নির্বাচনে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের