মাথাব্যথা বাড়ল ট্রাম্পের! যুদ্ধ থামাতে আমেরিকাকে নতুন শর্ত ইরানের, উদ্বেগ প্রকাশ ওয়াশিংটনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ থামতে এখন চলছে একে অপরের উপর শর্ত আরোপের পালা। ইরানের উপর একদিকে যেমন আমেরিকা শর্ত চাপাচ্ছে। অন্যদিকে যুদ্ধ বন্ধ করতে আমেরিকা ও ইজরায়েলের উপর পাল্টা শর্ত চাপাচ্ছে ইরানও। এবার  চলমান যুদ্ধ বন্ধে নতুন এক শর্ত চাপিয়েছে ইরান। তেহরান  বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহের সামুদ্রিক পথ হরমুজ প্রণালির ওপর নিজেদের পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি চাইছে। একই সঙ্গে এই নৌপথ ব্যবহার করা জাহাজগুলো থেকে নিয়মিত টোল আদায়েও পরিকল্পনা করছে।   

জানা গিয়েছে, ইরান এই জাহাজগুলি থেলে টোল নিয়ে বছরে কয়েক শো কোটি ডলার আয় করার পরিকল্পনা করেছে। হরমুজ দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহন করা হয়। সেটা রয়েছে ইরানের দখলে। শুধু এখন নয় দীর্ঘ দিন ধরেই সংকীর্ণ এই জলপথকে ভূ-রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইরান।এই  পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণের কৌশল হিসেবে প্রণালিটির পূর্ণ নিয়ন্ত্রণ চাইছে ইরান। 

আরও পড়ুন: ‘আইপিএস আইএএসদের অপমান করেছে নির্বাচন কমিশন’‌, পুরুলিয়া থেকে তোপ মমতার

যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি বেশ কয়েকদিন বন্ধ রেখেছিল ইরান। তবে কিছুদিন পর শত্রুদেশ ছাড়া বাকি কয়েটি দেশের জন্য খুলে দেওয়া হয় এই জলপথ। তবে আগের মত স্বাভাবিকভাবে জলপথ পার করতে পারছে না তেল ও গ্যাসবাহী বিমানগুলি। যার কারণে বিশ্বের দেশগুলিতে কমছে জ্বালানির ভাণ্ডার। তবে   ইরানের এই পরিকল্পনা নিয়ে ওয়াশিংটন চরম উদ্বেগ প্রকাশ করেছে । মার্কিন বিদেশ মন্ত্রী মার্কো রুবিও এই পদক্ষেপকে ‘অবৈধ ও বিপজ্জনক’ বলে   হুঁশিয়ারি দিয়েছেন। 

তীব্র আর্থিক সংকটে রোনাল্ডো ক্লাব, আটকে গেল খেলোয়াড়দের বেতন

১৪ বছরে একই পরিবারের চার সদস্যকে ‘ঠান্ডা মাথায়’ খুন করল হাতি, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা?

ইরান-আমেরিকার যুদ্ধের জেরে ভারতীয় শেয়ার বাজারে সর্বনাশ! মুহূর্তে গায়েব ৩ লক্ষ কোটি টাকা

মেট্রোয় কেজি, কেজি রুপো পাচার! ব্যাগ স্ক্যান করতেই নিরাপত্তারক্ষীদের চক্ষু চড়কগাছ

‘ভাল তৃণমূল’ হয়েও আতঙ্কে অনুব্রত, আগাম জামিনের জন্য ছুটলেন কলকাতা হাইকোর্টে

জি রাম জি প্রকল্পে বাংলায় আরও ৫০দিন বাড়তি কাজ, ঘোষণা শিবরাজের

বারুইপুর কাণ্ডে ৩ অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ ও ফরেনসিক দল

অপেক্ষার অবসান! বাংলার ১ লক্ষ আবাসের টাকা দিল কেন্দ্র, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

মহিলা IAS অফিসারের পরিচয় দিয়ে বিয়ে, তারপর ঘটল চাঞ্চল্যকর ঘটনা

ওসিকে বাবা-মা তুলে গালিগালাজ, বিপাকে হুমায়ুন কবীর

বর্ষাকালের ‘অজুহাত’ দেখিয়ে ব্রিগেডে শহিদ সমাবেশের প্রস্তাবে না মমতাপন্থী তৃণমূলের