ঝোলাতে থাকত ৩০০ চাবি, মহিলার অভিনব চুরির কৌশল দেখে হতভম্ব পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: কথাতেই বলে চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। কিন্তু সেই মহাবিদ্যা কাজে লাগাতে পারল না চোর। এক মহিলা অভিনব ভাবে চুরি করছিলেন। গুজরাটের জুনাগড়ে এমন একটি চুরির ঘটনা সামনে এসেছে যা পুলিশ প্রশাসন থেকে সাধারণ মানুষ সকললে হতবাক করে দিয়েছে। তাঁর কাছে ছিল ৩০০টি চাবি যা তিনি চুরির কাজে ব্যবহার করতেন।  চুরির কৌশল ছিল ভিন্ন। সাধারণত কোনও বাড়িতে চোর ঢুকলে সবকিছু চুরি করে নিয়ে যায় কিন্তু এই মহিলা একেবারেই সেটা করতেন না।

পুলিশ জানিয়েছে ওই মহিলা বাড়ি খোলার জন্য প্রচুর মাস্টার কি মজুত রাখত। সন্দেহ এড়াতে চুরির সময় এক অদ্ভুত নিয়ম মেনে চলত। গ্রেফতার করা মহিলাকে তাবাসসুম ফাতিমা নামে চিহ্নিত করা হয়েছে। পুলিশি তদন্তে সবচেয়ে চাঞ্চল্যকর যে বিষয়টি সামনে আসে তা হলো, তার কাছ  থাকত ৩০০টি বিভিন্ন ধরনের চাবি। অভিযুক্ত মহিলা পরিচারিকার ছদ্মবেশে বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিতেন এবং তালার সঙ্গে চাবি মিলিয়ে দেখতেন। আশ্চর্যজনকভাবে, আলমারি থেকে সবকিছু চুরির পরিবর্তে সে কেবল অর্ধেক জিনিসপত্র চুরি করত। তার বিশ্বাস ছিল যে, অর্ধেক জিনিস থেকে গেলে সেই পরিবার ভাববে সে সেগুলো অন্য কোথাও রয়েছে এবং পুলিশের কাছে অভিযোগ করবে না। এই আত্মবিশ্বাস তাকে দুই-তিনটি অপরাধ করতে প্ররোচিত করেছিল, যা কারো নজরে আসেনি।

তবে এই ধান্দা করে নিজেকে বাঁচাতে পারেননি। এই ধূর্ত চুরির ঘটনাটি প্রকাশ্যে আসে যখন ২৩ মার্চ কাজিওয়াড়ার বাসিন্দা মোস্তফা কাজীর বাড়ি থেকে নগদ ১৫ লক্ষ টাকা এবং ৪ লক্ষ টাকার সোনার গয়না চুরি হয়। এখানেও তাবাসসুম এখানেও তার ‘অর্ধেক জিনিস-চুরি’র কৌশল অবলম্বন করেছিল। বিপুল পরিমাণ অর্থ চুরি যেতেই বিষয়টি পুলিশের নজরে আসে। সিসিটিভি এবং তথ্যদাতার তথ্যের ভিত্তিতে গ্রেফতার করে পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে, যাতে একজন সন্দেহভাজন মহিলার আনাগোনা দেখা যায়। সঠিক তথ্যের ভিত্তিতে পুলিশ উপরকোট রোড সৈয়দ ওয়ালা এলাকার বাসিন্দা তাবাসসুমকে আটক করেছে। জিজ্ঞাসাবাদের সময় সে তার অপরাধ স্বীকার করেছে। পুলিশ তার কাছ থেকে ৪,৭৫,০০০ টাকা মূল্যের সোনার গহনা ও নগদ টাকা উদ্ধার করেছে।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি