বোরকা ও নেকাব পরে পেট্রল পাম্পে তেল নিতে গিয়ে ধরা পড়লেন যুবক, তার পর…

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মধ্যপ্রাচ্যে অশান্তির জেরে বাংলাদেশজুড়ে শুরু হয়েছে জ্বালানি সঙ্কট। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও পেট্রল পাম্পে মিলছে না প্রয়োজনীয় জ্বালানি। খালি হাতে ফিরতে হচ্ছে মোটরবাইক থেকে শুরু করে অন্যান্য গাড়ির চালকদের। তেল পেতে এবার অভিনব পথ বেছে নিলেন এক যুবক। বোরকা ও নেকাব পরে মহিলা সেজে পেট্রল পাম্পে হাজির হয়ে তেল সংগ্রহ করল। যদিও তেল নেওয়ার পরেই বিষয়টি ধরা পড়ে। পাম্পে হাজির বাকিরা ওই যুবককে লক্ষ্য করে টিপ্পনিও ছুড়ে দেন। ইতিমধ্যেই যুবকের ওই কীর্তি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ‘বুধবার রাতে নওগাঁর পত্নীতলায় মামুন ফিলিং স্টেশন নামে একটি পাম্পে গ্রাহকদের প্রচুর ভিড় ছিল। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল নিতে হয়েছে যানবাহন চালকদের। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পাম্পের কর্মীদের। ওই ভিড়ের মাঝেই হঠাৎ করে বোরকা পরে এক যুবক তেল নিতে আসেন পাম্পে। বিষয়টি প্রথমেই ধরে ফেলেন সাধারণ মানুষ। পরে পরিস্থিতি উত্তেজনার দিকে গেলে ওই যুবককে দ্রুত সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয়।’

মামুন ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী অভি হোসেন জানান, ‘জ্বালানি সঙ্কটের ফলে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করে তেল নিতে হচ্ছে সাধারণ মানুষকে। মহিলাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। সেই সুযোগ নিতেই এক যুবক বোরকা ও নেকাব পরে পাম্পে তেল নিতে আসেন। জ্বালানি সংগ্রহে সেই সময়ে পাম্পে থাকা অন্যান্যরা ওই যুবককে জারিজুরি ধরে ফেলেন। খানিকটা উত্তেজনাও তৈরি হয়েছিল। পরে পুলিশই ওই যুবককে নিরাপদে এলাকা থেকে চলে যাওয়ার ব্যবস্থা করে দেয়।’

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

প্রধান শিক্ষক থেকে মন্ত্রী, অরূপ দাসের রাজনৈতিক উত্থানে উৎসব মুখর ‘কাঁথি’

মুখ্যমন্ত্রীর স্বপ্ন ‘ঝকঝকে হাওড়া’ উপহার দিতে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী উমেশ রাই

বছরে ১৯ লক্ষ টাকার সরকারি চাকরি ছেড়ে দিলেন তরুণ ইঞ্জিনিয়ার, কারণ শুনে অবাক নেটদুনিয়া

বেলদায় তৃণমূল নেত্রী কল্পনা শীটের বিলাসবহুল বাড়িতে পুলিশের তল্লাশি

অবসর ভেঙে ফের টেনিসে ফিরছেন দুই সন্তানের মা সেরিনা উইলিয়ামস

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…