হরমুজ প্রণালি নিয়ে দুশ্চিন্তা নেই! ‘পরমবন্ধু’ ভারতকে আশ্বস্ত করল ইরান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মধ্যপ্রাচ্যের উত্তেজনার আবহে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি নিয়ে ভারতকে আশ্বস্ত করল ইরান। ইরান জানিয়েছে, “ভারতের বন্ধুদের কোনও দুশ্চিন্তার কারণ নেই, তারা নিরাপদ হাতেই রয়েছে।” বৃহস্পতিবার এক্স (সাবেক টুইটার) মাধ্যমে ভারতে অবস্থিত ইরান দূতাবাস এই বার্তা দেয়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র তেহরানে হামলা চালানোর পর থেকেই হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা তীব্র হয়েছে। এই প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণের পথ, যার মাধ্যমে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি সরবরাহ হয়। সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান খুব কম সংখ্যক জাহাজকে এই পথ দিয়ে যাতায়াতের অনুমতি দিয়েছে।তবে ইরান জানিয়েছে, তারা ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলিকে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের অনুমতি দিয়েছে। এই তালিকায় রয়েছে ভারত, চিন, রাশিয়া, ইরাক ও পাকিস্তান। ইরানের দাবি, এই দেশগুলির জাহাজ চলাচলে কোনও বাধা দেওয়া হবে না।

এই পরিস্থিতির মধ্যেই জানা গিয়েছে, ইতিমধ্যে অন্তত আটটি ভারতীয় জাহাজ হরমুজ প্রণালি পেরিয়ে নিরাপদে বেরিয়ে এসেছে। এর মধ্যে দুটি এলপিজি বহনকারী জাহাজ রয়েছে- ‘BW TYR’ ও ‘BW ELM’I এই দুই জাহাজে মিলিয়ে প্রায় ৯৪ হাজার টন এলপিজি ছিল। তবে এখনও বেশ কয়েকটি জাহাজ আটকে রয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, ভারতের জন্য জ্বালানি বহনকারী অন্তত ১৯টি জাহাজ বর্তমানে হরমুজ প্রণালিতে আটকে আছে। এর মধ্যে এলপিজি,অপরিশোধিত তেল ও এলএনজি বহনকারী জাহাজ রয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে এই পরিস্থিতি তৈরি হওয়ায় ভারতের জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

মর্গে পচছে দেহ, পলাতক স্বামী! ত্বিশা কাণ্ডে বাড়ছে রহস্য

আর আগের মত থাকবে না Google সার্চ! বড়সড় পরিবর্তনের ঘোষণা পিচাইয়ের

উত্তরবঙ্গে প্রশাসনিক সভা সেরেই নবান্নে ফিরবেন মুখ্যমন্ত্রী, কী জরুরি কাজ পড়ল?‌

সরকারি অফিসে ঢুকে আছে I-PAC-এর লোক…! বিস্ফোরক পুরুলিয়ার বিজেপি বিধায়ক

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত চিন, প্রাকৃতিক দুর্যোগে মৃত ২১

২২ বছর পর ম্যান সিটির ড্রয়ে প্রিমিয়ার লিগ জিতল আর্সেনাল

প্রোমোটারকে মারধর এবং তোলাবাজির অভিযোগে গ্রেফতার দেবরাজ ঘনিষ্ঠ তৃণমূল নেতা

ঢাকায় সাত বছরের শিশুকে ধর্ষণের পর ধড় থেকে মুণ্ডু আলাদা করল‌ ধর্ষক

শিয়রে যুদ্ধ, মেশিন গান নিয়ে বিয়ের মণ্ডপে ইরানি তরুণরা

মিচেল-ইংলিসের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে ২২১ রানের লক্ষ্য দিল লখনউ

চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের ভিতর থেকে আধিকারিকের মরদেহ উদ্ধার

সরকারি আইনজীবীদের নতুন প্যানেল ঘোষণা, অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল পদে কে?‌

আমেরিকা ও নাইজেরীয় সেনার যৌথ অভিযানে নিহত ১৭৫ আইএস জঙ্গি

চিনে নিন সেই ৪ অপরিচিত খেলোয়াড়কে যাঁরা প্রথমবার টিম ইন্ডিয়াতে সুযোগ পেয়েছেন