চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের ভিতর থেকে আধিকারিকের মরদেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বন্দর নগরী চট্টগ্রামে ভারতীয় হাই কমিশনের কার্যালয় থেকে নরেন ধর নামে এক আধিকারিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩৮ বছর বয়সী নরেন ধর হাই কমিশনে সহকারী প্রটোকল অফিসার হিসাবে কর্মরত ছিলেন। কিভাবে তাঁর মৃত্যু হল, তা জানতে মরদেহ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠিয়েছে পুলিশ। তবে তদন্তকারীদের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন নরেন ধর।

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘মঙ্গলবার (১৯ মে) সকাল নয়টা নাগাদ পুলিশের কন্ট্রোল রুমে খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনের কার্যালয় থেকে ফোন আসে। ফোন পাওয়ার পরে সকাল সাড়ে নয়টা নাগাদ ভারতীয় হাই কমিশনের পুরানো ভিসা সেন্টারের দোতলায় থাকা ডেটা এন্ট্রি রুমের বাথরুমের দরজার সামনে থেকে নরেন ধরের মৃতদেহ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গতকাল সোমবার (১৮ মে) রাতে বাথরুমে যাওয়ার পথে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে ওই আধিকারিক মারা গিয়েছেন। যেহেতু নরেন্দ্র একজন বিদেশি নাগরিক, সেই কারণে বিভিন্ন প্রক্রিয়া শেষ করে তার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

ঘটনাস্থলে সন্দেহজনক কোনও তথ্য-প্রমাণ পাওয়া গিয়েছে কিনা, তা নিয়ে মুখ খোলেননি চট্টগ্রাম মহানগর পুলিশের আধিকারিকরা। এমনকি মুখে কুলুপ এঁটে রয়েছেন ভারতীয় দূতাবাসের আধিকারিকরা।তবে দুতাবাসের ভিতর থেকে এক পদস্থ আধিকারিকের মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা গিয়েছে। ভারতীয় দূতাবাস সূত্রে জানা গিয়েছে, মৃত আধিকারিক নরেন ধরের বাড়ি পঞ্জাবের চণ্ডীগড়ে। তাঁর আত্মীয়স্বজনকে অনভিপ্রেত ঘটনার কথা জানানো হয়েছে।

ফের স্কুলের মধ্যে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু, শরীরচর্চার শিক্ষককে মারধর অভিভাবকদের

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউনের ৭ বছরের কারাদণ্ড বহাল রাখল আদালত

সপ্তাহান্তে বড় ভোগান্তির আশঙ্কা! টানা ৩ দিন বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল

১৪ অগস্টে মুক্তি পাচ্ছে না দেবের ছবি ‘অ্যাম্বুল্যান্স দাদা’, প্রেক্ষাগৃহে একাই রাজ করবেন ‘বিপ্লবী’ জিৎ

ইউরোপে তাপপ্রবাহে মৃত্যুমিছিল ১০ হাজারের গণ্ডি ছাড়াল, শুধু জার্মানিতে মৃত ৫,১২০ জন

নবান্নে শুভেন্দু সাক্ষাতে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা, রাজ্যে বিপুল বিনিয়োগের আশ্বাস

তারেকের নির্লজ্জ স্বজনপোষণ, রাষ্ট্রপুঞ্জে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি পদে বসালেন শ্যালিকাকে

নিম্নচাপের জেরে কিছুক্ষণের মধ্যেই শহরে তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভিজবে দক্ষিণবঙ্গ

২৫ দিনে টাকা দ্বিগুণের লোভ! কয়েক কোটি হাতানোর অভিযোগে গ্রেফতার স্বামী-স্ত্রী সহ ৬ জন

ফরাসি পর্যটকের কাছ থেকে ভাড়া বাবদ ৫০০ টাকার জায়গায় ৫০ ইউরো হাতিয়ে নিল ট্যাক্সিচালক

বন্যার জলে সমুদ্র খামার, মওকা বুঝে দলবেঁধে পালাল ৯০০ ভয়ঙ্কর সাপ