সরকারি অফিসে ঢুকে আছে I-PAC-এর লোক…! বিস্ফোরক পুরুলিয়ার বিজেপি বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৫ বছর পর রাজ্যে হয়েছে ক্ষমতার পালাবদল। বাংলায় ডবল ইঞ্জিন সরকার হয়েছে। এই আবহে পুরুলিয়া সার্কিট হাউসে মঙ্গলবার (১৯ মে) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে ম্যারাথন প্রশাসনিক বৈঠক। জেলাশাসক পুলিশ সুপার সহ জেলার প্রতিটি বিভাগের আধিকারিকরা এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন পুরুলিয়ার জেলার বিজেপি থেকে নব নির্বাচিত ৯ জন বিধায়ক।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বৈঠক থেকে পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় সাংবাদিকদের বলেন, ‘এবার সারা রাজ্যের সঙ্গে পুরুলিয়াতেও ঢালাও উন্নয়নের কাজ হবে। বন্ধ করতে হবে সমস্ত দুর্নীতি। তিনি আরও বলেন, এখনও সরকারি অফিসে ঢুকে রয়েছে আই প্যাকের লোক। বাংলা সহায়তা কেন্দ্রের নামে চলছে এসব দুর্নীতি। এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। জেলা শাসক এবং পুলিশ সুপারেরকে পাশে নিয়েই পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়ের এই বক্তব্যে রাজনৈতিক মহলে বেশ চাপানোউতোর তৈরি হয়েছে। সেই সঙ্গে সরকারি অফিসে সাধারণ মানুষের ভোগান্তি যে কোনওমতেই নতুন সরকার মেনে নেবে না, তাও বুঝিয়ে দেন পুরুলিয়ার বিধায়ক।

আরও পড়ুন-প্রোমোটারকে মারধর এবং তোলাবাজির অভিযোগে গ্রেফতার দেবরাজ ঘনিষ্ঠ তৃণমূল নেতা

পাশাপাশি, পুরুলিয়ার জেলাশাসক কোন্তম সুধীর বলেন, জেলার সমস্ত ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে রাস্তা, পানীয় জল, কৃষি সহ বিভিন্ন বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা হয়েছে। জাইকা প্রকল্পের থেকে পানীয় জল সরবরাহ নিয়ে এখনও প্রশ্নের মুখে প্রশাসন। এই বিষয়টি নিয়ে জেলাশাসক জানান, জাইকা প্রকল্পের কাজ চলছে। জুলাই মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে এবং অগাস্টের মধ্যে পানীয় জল পৌঁছে যাবে বলে খবর।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল