ভয়াবহ বন্যায় বিপর্যস্ত চিন, প্রাকৃতিক দুর্যোগে মৃত ২১

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিনের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চল। টানা বৃষ্টির জেরে ব্যাপক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগের জেরে প্রায় ২১ জনের মৃত্যু হয়েছে। টানা বৃষ্টি ও বন্যার কারণে স্কুল ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে। যানবাহন চলাচল ও বিদ্যুৎ সরবরাহও বিঘ্নিত হয়েছে বলে খবর মিলেছে।

চিনের আবহাওয়া সংস্থা জানিয়েছে, জিয়াংশি, আনহুই, হুনান, হুবেই, গুইঝৌ, গুয়াংশি, গুয়াংডং ও হাইনান প্রদেশের বিভিন্ন এলাকা ভূমিধস, হড়পা বান দেখা দিয়েছে। একাধিক এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি পরিস্থিতি ত্রাণ পরিষেবা দেওয়ার জন্য জন্য ১৫ কোটি ইউয়ান (২ কোটি ২০ লাখ ডলার) বরাদ্দ করা হয়েছে  । আবহাওয়া দফতর কমলা সতর্কতা জারি করেছে। 

আরও পড়ুন: ঢাকায় সাত বছরের শিশুকে ধর্ষণের পর ধড় থেকে মুণ্ডু আলাদা করল‌ ধর্ষক

রয়টার্স জানিয়েছে, হুবেইয়ের মধ্যাঞ্চলীয় শহর জিংঝোয়ের অনেক বাসিন্দা হাঁটু সমান জলে আটকে পড়েছে। এমনকি রাস্তায় থাকা বহু গাড়ি প্রায় ডুবে গিয়েছে। চিনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, চিনের দক্ষিণপূর্বাঞ্চলীয় গুয়াংশিতে ভারি বৃষ্টির মধ্যে ১৫ কৃষিককে বহনকারী একটি পিকআপ ট্রাক নদীতে উল্টে যাওয়ার কারণে ১০ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আরও জানানো হয়েছে, মঙ্গলবার পর্যন্ত হুবেইয়ের ৩৩৭টি শহরে ৪৮ ঘণ্টার মধ্যে ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।  চিনের সামাজিক যোগাযোগ মাধ্যম ডুইয়িনে শেয়ার করা ছবিতে দেখা  গিয়েছে হুবেই প্রদেশের জিংঝৌ শহরের বাসিন্দারা হাঁটু-সমান জলে  দাঁড়িয়ে আছেন এবং কেউ কেউ জলমগ্ন রাস্তায় মাছ ধরছেন। হুবেই ও হুনানের কিছু অংশের বাসিন্দাদের সক্রিয়ভাবে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে।

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের