Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কালিয়াচকে উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা মোফাক্কেরুল

Share:

নিজস্ব প্রতিনিধি, কালিয়াচক : কালিয়াচকের উস্কানির অভিযোগে গ্রেফতার মোফাক্কেরুল ইসলাম নামে এক ব্যক্তি। বাগডোগরা এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। অভিযোগ, অশান্তির সময় সর্বসমক্ষে বক্তব্য রাখছিলেন তিনি। শুক্রবার তাঁর সঙ্গে আরও ১ জন ছিল। তার নাম একরামুল বাগানি। তাকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সিআইডির সাহায্যে ২জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। 

শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দরে এসেছিলেন মোফাক্কেরুল ইসলাম। পেশায় আইনজীবী মোফাক্কেরুল কাজের জন্য যাচ্ছিলেন বলে জানিয়েছেন।যদিও অভিযোগ, পালানোর চেষ্টা করছিলেন তিনি। বিমানবন্দর থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। আইনজীবীর পাশাপাশি তাঁর আরও একটি পরিচয় রয়েছে। তিনি মিম নেতা। ২০২১ সালে উত্তর দিনাজপুরের ইটাহারের মিমের প্রার্থী হয়ে দাঁড়িয়েছিল সে। পেশায় আইনজীবী মোফাক্কেরুল। বুধবারের অবরোধ-পর্বের পরে পুলিশ-প্রশাসন বা কমিশনের নজর ছিল তাঁর দিকে। অবশেষে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

এদিন মোফাক্কেরুলকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করতে দেখা গিয়েছে। সেখানে তিনি বলেছেন, ভোটারদের নাম ডিলিট হয়েছিল বলে প্রতিবাদ করে গ্রেফতার হলেন। পরে সোশ্যাল মিডিয়া থেকে সেই পোস্টটি সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার মালদহের সুজাপুর হাসপাতাল মোড়ের অবরোধস্থলে হাজির ছিলেন মোফাক্কেরুল। ছোট যাত্রিবাহী গাড়ির মাথায় দাঁড়িয়ে হ্যান্ডমাইক হাতে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে শুরু করেছিলেন। তার কিছুক্ষণ পরেই অবরোধ ওঠে। এরপরেই উস্কানিমূলক মন্তব্য করা, প্রশাসনকে হুমকি দেওয়ার অভিযোগে তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। তারপরেই সন্দেহের তালিকায় ছিলেন মোফাক্কেরুল ইসলাম। 

উল্লেখ্য, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে মালদায় বিচারকদের ঘেরাও করে রাখার ঘটনায় পাকড়াও হয়েছেন মোথাবাড়ির আইএসএফের প্রার্থী মাওলানা শাহজাহান আলি। তার সঙ্গে পাকড়াও করা হয়েছে আরও ১৭ জনকে। যদিও গ্রেফতারের পরেই নিজেকে নির্দোষ হিসাবে দাবি করেছেন আইএসএফ প্রার্থী। তাঁর অভিযোগ, ‘আইএসএফের হয়ে দাঁড়ানোয় মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে।

কেরলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা সন্তোষ নায়ার

মমতার কাউন্টিং এজেন্টের বাড়িতে হামলা, পোড়ানো হল স্কুটার

পরিচারিকা থেকে MLA, জানুন বিজেপির কলিতা মাঝির অনুপ্রেরণামূলক যাত্রার গল্প

বিয়ের আসরে ডেলিভারি বয়কে ২১০০ টাকার নোটের মালা পরিয়ে দিলেন বর-কনে, ভিডিও ভাইরাল

পুরো রাত ঘুমানোর পরেও কেন কাটছে না ক্লান্তি? জেনে নিন সারাদিন ঘুম ঘুম পাওয়ার আসল কারণ

বেলেঘাটায় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

কান চলচ্চিত্র উৎসব-এ ফিরছেন আলিয়া ভাট, রেড কার্পেটে থাকবেন ঐশ্বর্য-করনসহ ভারতীয় তারকারা

চিনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২১, আহত ৬১

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

মেট গালায় মনীশ মালহোত্রার ভাইরাল লুক, ৯৬০ ঘণ্টার বন্দগলায় কী আছে জানেন?

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে