ছলে-কৌশলে তৃণমূলের ভোট কাটার ছক! কেন ভোটমুখে প্রার্থী ঘোষণা বিজেপির?  

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে গোনা কয়েকটা দিন! তারপরে বঙ্গে বিধানসভা নির্বাচন। এরই মধ্যে শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় পঞ্চম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। যেখানে আরও পাঁচজন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, দলীয় কর্মীদের বিক্ষোভের জেরে তিনটি আসনে প্রার্থী বদল করেছে বিজেপি। ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই জোরকদমে প্রচারের বেরিয়ে পড়েছেন বিজেপির ঘোষিত প্রার্থীরা। কিন্তু বিপুল ভোটে জয়ের আশায় কার্যত পিছিয়ে পড়ছে।

একেবারে ভোটমুখে এসে প্রার্থী ঘোষণা করতে হচ্ছে বিজেপিকে। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের কয়েক ঘণ্টা পরেই প্রথম দফায় ১৪৪ প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি। এখনও পর্যন্ত মোট ২৯২টি আসনের প্রার্থী ঘোষণা করেছে তারা। এখন শুধুমাত্র বাকি রয়েছে দুটি কেন্দ্র।

দীর্ঘ টালবাহানার পর অবশেষে কল্যাণী বিধানসভার বিজেপি প্রার্থীর ঘোষণা করা হয়েছে। এই বিধানসভায় বিজেপির সিটে লড়বেন অনুপম বিশ্বাস। এই নাম ঘোষণা হওয়ার পর থেকেই কর্মীদের মধ্যে উচ্ছাস উদ্দীপনা চোখে পড়ে। এমনকি প্রার্থী অনুপম বিশ্বাস, নিজেও আশাবাদী যে তিনি কল্যাণী বিধানসভা কেন্দ্র বিজেপি বিপুল ভোটে জয়লাভ করবে। তিনি আরও বলেন, আমাদের এক একজন কর্মী হচ্ছে বিধায়ক। অতএব যদি মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিনও নাম ঘোষণা হত তাহলেও জেতার জন্য তৈরি আমাদের কর্মীরা। দেরিতে নাম ঘোষণা হলেও ভোট প্রচারের কোনও খামতি হবে না।

নতুন তালিকা অনুযায়ী, কৃষ্ণনগর উত্তর থেকে তারকনাথ চট্টোপাধ্যায়, কল্যাণী থেকে অনুপম বিশ্বাস, দমদম উত্তর থেকে সৌরভ শিকদার, মধ্যমগ্রাম থেকে অনিন্দ্য রাজু বন্দ্যোপাধ্যায় এবং উলুবেড়িয়া পূর্ব থেকে রুদ্রপ্রসাদ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে। পাশাপাশি তিনটি আসনে প্রার্থী বদলও করেছে দল। বসিরহাট উত্তর কেন্দ্রে কৌশিক সিদ্ধান্ত, বিষ্ণুপুরে অভিজিৎ সর্দার এবং বেহালা পূর্বে শঙ্কর শিকদারকে নতুন প্রার্থী করা হয়েছে।

আলিপুরদুয়ারে নর্দমার জলে তলিয়ে মৃত্যু শিশুর, পাঁচ ঘণ্টা পর মিলল দেহ

করোনা ভাইরাস ছড়ানোয় অভিযুক্ত চিনের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

কোমরে দড়ি বেঁধে আদালতে পেশ মুন্না-অনিমেষকে, ‘চোর-চোর’ স্লোগানে সরগরম চন্দননগর

সন্তানের সামনেই স্ত্রীকে বেঁধে নির্মম মারধর, জোর করে প্রস্রাব পানে বাধ্য করল পাষণ্ড স্বামী

সকাল-সন্ধ্যায় কখন মিলবে জগন্নাথদেবের দর্শন? প্রকাশ্যে দিঘা মন্দিরের নতুন সময়সূচি

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে অল্লু অর্জুনকে সশরীরে হাজিরার নির্দেশ

হাসপাতাল চত্বরে খালের জল থেকে বস্তাবন্দি বৃদ্ধর দেহ উদ্ধার, আটক ১

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর

বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর