আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘আমার পোস্টারে থুতু দিচ্ছিল, জুতো দেখাচ্ছিল’‌, শুভেন্দুর মনোনয়ন নিয়ে সরব মমতা

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, রবিবার জিয়াগঞ্জের নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অমিত শাহকে মোটা ভাই বলে আক্রমণ করেন তিনি। আর তাঁর যে বাংলায় যে জায়গা নেই তাও স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মমতা। সামশেরগঞ্জের পর তিনি পৌঁছে যান জিয়াগঞ্জে। সেখানে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মনোনয়ন জমা দিতে গিয়ে বিজেপির কীর্তি নিয়ে তুলোধনা করেন তৃণমূলনেত্রী। ওখানে দু’‌দিন আগে শুভেন্দু অধিকারী মনোনয়ন জমা দিতে যান। তাঁর সঙ্গে ছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তখনই সেখানে অসভ্যতা করা হয় বলে অভিযোগ মমতার।

এদিকে কেন্দ্রীয় বাহিনী ভবানীপুরে মহিলার সঙ্গে অসভ্যতা করেছে বলে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। তাই বিজেপি মহিলাদের সম্মান করে না বলে অভিযোগ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘‌গতকাল ভবানীপুরে কেন্দ্রীয় বাহিনী অসভ্যতা করেছে। এক মহিলাকে আপত্তিকর ভাবে চেক করেছে। সাবধানে থাকবেন। লজ্জা করে না বিজেপি। ভবানীপুরে আমার বাড়ির সামনে হামলা হল। আমার পোস্টারে থুতু দিচ্ছিল। পাড়ার মা কালীর মন্দিরের সামনে জুতো দেখাচ্ছিল। অভিষেকের বাড়ির দিকে জুতো দেখাচ্ছিল। তখন স্থানীয়রাই প্রতিবাদ করেছে। এটা রাজনীতি নয়। মনোনয়ন দিতে ওরা বাইরের লোক নিয়ে এসেছিল।’‌

অন্যদিকে পরিযায়ী শ্রমিকের উপর বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার করার অভিযোগ তোলেন তিনি। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুর সপ্তমে তুলে বলেন, ‘‌একবার বেলুড় মঠে গিয়ে দেখলাম একটা দরগা। স্বামী বিবেকানন্দের বাসনা ছিল তাই এখনও সেটা অক্ষত আছে। বিবেকানন্দ একবার সংখ্যালঘুর বাড়িতে গিয়ে তামাক খেয়েছিলেন। তাই বলি, ধর্ম নিয়ে দেশ ভাগ করবেন না, বাংলা ভাগ করবেন না। আমার বাড়িতেও কালীপুজো হয়। আমি তো অন্য ধর্মকে অসম্মান করি না। বিজেশি শাসিত রাজ্য থেকে এসে দে়ড় কোটি পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গে কাজ করেন। আমরা কাউকে কিছু বলি না। কিন্তু এখান থেকে বাইরে কাজ করতে গিয়ে বাংলা বললে অত্যাচার করে। এই বিজেপি সরকার চিরকাল থাকবে না।’‌

এছাড়া এই নির্বাচন বদলা নেওয়ার ভোট বলে বার্তা দেন মুখ্যমন্ত্রী। কারণ এসআইআর করতে গিয়ে বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার পাশাপাশি ২৫০ জনের বেশি মানুষ মারা গিয়েছে বলে অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‌অনেকের নাম বাদ দিয়েছে। অনেক মানুষ মারা গিয়েছেন। এবার বদলা নেওয়ার পালা। তাই এই খেলার নাম দুরন্ত খেলা। সব জায়গায় ওদের লোক আছে। কিন্তু মানুষ আমাদের সঙ্গে আছে। ভোটের বাক্সে বদলা হবে। বাঘ–সিংহকে বিশ্বাস করতে পারেন। বিজেপিকে বিশ্বাস করবেন না। ওরা ভয়ঙ্কর অত্যাচারী। আমি গণতন্ত্রের যোদ্ধা। সকলকে নিয়ে একসঙ্গে বাঁচতে চাই। মা-বোনেরাই আমার সহযোদ্ধা। ভাইয়েরা তাঁদের পাশে থাকবেন।’‌

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

ভাঙড়ে শান্তিপূর্ণ ভোটের জন্য তৃণমূলকে ধন্যবাদ জানিয়ে জল্পনা বাড়ালেন নওশাদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ