‘নির্ভয়ে ভোট দিতে পারবেন ভোটাররা’, আশ্বস্ত করলেন সিইও মনোজ

Share:

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রামে : এবারের ভোট হবে শান্তিপূর্ণ। নির্ভয়ে ভোট দিতে পারবেন ভোটাররা। নন্দীগ্রাম বিধানসভার চিল্লোগ্রামে গিয়ে ভোটারদের এইভাবেই আশ্বস্ত করলেন সিইও মনোজ কুমার আগারওয়াল। রবিবার পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দফতরে সর্বদলীয় বৈঠক সারেন তিনি। তারপরেই নন্দীগ্রামে যান সিইও।

গত বিধানসভা নির্বাচনের পরে অশান্ত হয়েছিল নন্দীগ্রাম। এদিন সেই সকল জায়গায় যান তিনি। এলাকার মানুষের সঙ্গে কথা বলেন তিনি। ভোটের সময় তাঁদের কী সমস্যা হয়, সেটা নিয়েও ভোটারদের সঙ্গেও কথা বলেন তিনি। তাঁর কাছে এলাকার মানুষ ভোটের আগে ভোটের দিন এবং ভোট পরবর্তী সময় অশান্তি হওয়ার কথা তুলে ধরেন। তারা যে নির্ভয় ভোট দিতে পারেন না সেটাও বলে।

রাজ্য নির্বাচন কমিশনের সিইও মনোজ কুমার আগারওয়াল জানান, কোনরকম সমস্যা হলে তৎক্ষণাৎ নির্বাচন কমিশনে জানাতে হবে। তাছাড়া এবারে কড়া নিরাপত্তার ব্যবস্থার মধ্যে নির্বাচন হবে। এরফলে এবারের ভোট শান্তিপূর্ণভাবে হবেই এমনটাই আশাবাদী মনোজ কুমার আগরওয়াল। পাশাপাশি বেশ কয়েকটি ভোট গ্রহণ কেন্দ্রও ঘুরে দেখেছেন তিনি।

শান্তিপূর্ণ ও সুষ্ঠ নির্বাচন করাই লক্ষ্য নির্বাচন কমিশনের। প্রথম থেকেই সেই কথা জানিয়ে আসছে তাঁরা। এবার তা কতটা সফল করা সম্ভব, সেটা দেখতে আসরে নেমেছে কমিশন।  নির্বাচনের আর ৩ সপ্তাহও বাকি নেই।  ভোটের প্রস্তুতি ও এলাকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে জেলায় জেলায় ঘুরছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়াল। শনিবার (৪ এপ্রিল) থেকে জেলায় জেলায় যাওয়া শুরু করছেন তিনি। আসন্ন নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার করাই নজর কমিশনের। 

‘পরিশুদ্ধ পানীয় জল-নিকাশি-নাগরিক পরিষেবার দিকে নজর দিতে হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

টিআরপি-র শীর্ষাসনে জায়গা ফিরে পেল ‘পরশুরাম’, মুখ পুড়ল ‘রাঙামতী তীরন্দাজ’-এর

‘শেষকৃত্যের’ কিছুদিন পর বাড়ি ফিরলেন নিখোঁজ ব্যক্তি ,হতবাক গোটা পরিবার

‘আদালতের নির্দেশ ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না,’ হাইকোর্টের নির্দেশে অস্বস্তিতে অভিষেক

তৃণমূলের পার্টি অফিস খুলতেই চক্ষু চড়কগাছ! মিলল রাশি রাশি রেশন কার্ড

ইজরায়েলের প্রধানমন্ত্রী হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

শান্তনু সিনহা-দাউদ যোগ সামনে এল! বাড়ি তৈরিতে আড়াই কোটির তদন্তে নয়া মোড়

শ্লীলতাহানির মিথ্যা অভিযোগে অঙ্কিতাকে ৩ কোটির আইনি নোটিস পাঠালেন দেবালয়

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

একজন ভোটার ভোট দিলেন তিনবার!‌ ফলতা পুনর্নির্বাচন চলাকালীন সামনে এল তথ্য

আতঙ্কের নাম ইবোলা, বিশ্বকাপের প্রস্তুতি শিবির বাতিল কঙ্গোর

ঝাল-টক স্বাদের জমজমাট অন্ধ্র স্টাইল টমেটো চাটনি, ইডলি দোসার সঙ্গে  জমবে  দারুন