মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বাড়ল অপরিশোধিত তেলের দাম, ভারতীদের পকেটে টান পড়বে?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধের ফল ভুগছে গোটা বিশ্ব। বিশ্বের অন্যতম জ্বালানি পরিবহনের পথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে ইরান। সেই রাস্তা পার করে জ্বালানি আনাতে বহু কাঠখড় পোড়াতে হচ্ছে বহু দেশকে।   আমেরিকা, ইজরায়েল ও ‘শত্রু’ দেশের জন্য এই পথ বন্ধ বলে সাফ জানিয়েছে ইরান।  হরমুজের দরজা খুলতে   মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংকীর্ণ এই জলপথ খুলে দেওয়া নিয়ে ইরানকে সময়সীমা বেঁধে দিয়েছেন  ট্রাম্প। তাঁর  হুঁশিয়ারির পরেই সপ্তাহ শুরুতে বিশ্বব্যাপী বেড়েছে অপরিশোধিত তেলের দাম ।   

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানকে দেওয়া কঠোর হুমকি বিশ্ববাজারে অনিশ্চয়তা বাড়িয়ে দিয়েছে। বিশ্বব্যাপী তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ০.৭৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৯.৮ ডলারে দাঁড়িয়েছে। রবিবার, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১.৪ শতাংশ থেকে বেড়ে ব্যারেল প্রতি ১১০.৬০ ডলারে দাঁড়িয়েছে, অন্যদিকে মার্কিন অপরিশোধিত তেল (ডব্লিউটিআই) ১.৮ শতাংশ থেকে বেড়ে ব্যারেল প্রতি ১১৩.৬০ ডলারে লেনদেন শেষ করেছে। সোমবার ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে প্রায় আড়াই শতাংশ। এর জেরে জ্বালানি তেলের প্রতি ব্যারেলের দাম ফের ১১৫ ডলার ছাড়িয়েছে। ব্রেন্টের পাশাপাশি ইউএস ডব্লিউটিআই অয়েল ফিউচার্সের প্রতি ব্যারেলের দামও এ দিন ১১২ ডলার ছুঁইছুঁই। লন্ডন গ্যাস অয়েল ফিউচার্সের দাম ৫.৭ শতাংশ বেড়েছে। যদিও ভারতীয় বাজারে তেমন প্রভাব পড়বে না বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন: ট্রাম্পের হুমকির জের, স্থির সূচক দিয়ে দিন শুরু শেয়ার বাজারের

প্রসঙ্গত, ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া আকাউন্ট ‘ট্রুথ সোশ্যাল’-এর মাধ্যমে ইরানকে সতর্ক করে বলেছেন, অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দেওয়া না হলে ইরানের জ্বালানি কেন্দ্রগুলোতে হামলা চালানো হতে পারে। তিনি আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে ইঙ্গিত দিয়েছেন যে, ইরান কথা না শুনলে তাদের বিরুদ্ধে আমেরিকা কঠোর সামরিক ব্যবস্থা নিতে পারে। এই বিবৃতির জবাবে ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা স্পষ্ট করে দিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালি খোলা হবে না। তিনি বলেন, যুদ্ধের কারণে সৃষ্ট ক্ষতির সম্পূর্ণ ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত এই পথটি বন্ধ থাকবে। ট্রাম্পের হুমকির পরেই সপ্তাহের শুরুতে লাফিয়ে বাড়ল অপরিশোধিত তেলের দাম। 

আজকের রাশিফল: আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে তর্কে জড়াবেন না, বড় বিপদে পড়বেন

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা