লাদেনকে খতম করেছিল, মার্কিন সেনার সেই বিশেষ দল ইরান থেকে উদ্ধার করল পাইলটদের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ‘শত্রু’ ইরানে ভেঙে পড়া যুদ্ধবিমান থেকে নিজেদের পাইলটকে উদ্ধার করে আমারিকা দাবি করেছে তারা  বিরাট সাফল্য পেয়েছে।  ইরানের জাগ্রোস পর্বতমালায় আটকে পড়া পাইলটকে আমেরিকার যে  ইউনিটটি উদ্ধার করেছিল, সেটি হলো নেভি সিল টিম ৬। এটা সেই  মার্কিন  বিশেষ সামরিক বাহিনী যারা বিশ্বের সবচেয়ে কুখ্যাত জঙ্গি নেতা তথা আল কায়দার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে খতম করার পিছনে ছিল। সেই অভিযানের নাম ছিল Operation Neptune Spear যা ২০১১ সালের ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে  সংগঠিত হয়। এই অভিযানে অংশ নেয় মার্কিন নৌবাহিনীর এলিট কমান্ডো ইউনিট SEAL Team Six ।  এটাই বিশ্বের অন্যতম দক্ষ ও প্রশিক্ষিত বিশেষ বাহিনী হিসেবে পরিচিত। বহু মাস ধরে গোপন নজরদারি ও তথ্য সংগ্রহের পর এই অভিযানের পরিকল্পনা করা হয়।       

 আমেরিকার সামরিক ইতিহাসের অন্যতম কঠিনতম অভিযান ছিল সেটি।  ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদ অভিযানে মাত্র ২৪ জন সিল সদস্য এবং দুটি স্টিলথ ব্ল্যাক হক হেলিকপ্টার পাঠানো হয়েছিল।  সেই রাতে বিশেষ হেলিকপ্টারে করে কমান্ডোরা লাদেনের গোপন আস্তানায় পৌঁছায়। অত্যন্ত দ্রুত ও নিখুঁত কৌশলে তারা পুরো অপারেশন সম্পন্ন করে এবং শেষ পর্যন্ত লাদেনকে গুলি করে হত্যা করে। পুরো অভিযানটি মাত্র ৪০ মিনিটের মধ্যেই শেষ হয়।  তবে, ২০২৬ সালে একজন ওয়েপনস সিস্টেমস অফিসারকে (ডব্লিউএসও) উদ্ধার করতে আমেরিকা একটি সম্পূর্ণ বিমানবহর মোতায়েন করে।  সিল টিম ৬-এর সেনারা পাইলটকে নিরাপদে উদ্ধার করে  এবং তার  দেশে ফেরা নিশ্চিত করেছিল। মার্কিন এই পাইলটকে উদ্ধার করতে শতাধিক বিশেষ অভিযানকারী দেনা , একাধিক  যুদ্ধবিমান এবং মহাকাশ ও সাইবার গোয়েন্দা ব্যবস্থার পূর্ণ শক্তি মোতায়েন করা হয়েছিল। জানা গিয়েছে আমেরিকান পাইলট পাহাড়ের একটি ফাটলে লুকিয়ে ছিলেন।   

আরও পড়ুন: জনবহুল এলাকায় ভয়াবহ বিমান হামলা, তেহরানে নিহত ১৩

প্রসঙ্গত, ৩ এপ্রিল, ইরান একটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমানকে গুলি করে মাটিতে নামায় । পাইলট কোহগিলুয়েহ এবং বোয়ের-আহমাদ পর্বতমালায় বিমানটি অবতরণ করান। মার্কিন যুদ্ধবিমান ভেঙে পড়ার পরেই  ইরানের তাদের গ্রেফতারের জন্য পুরস্কার ঘোষণা করে। তবে মার্কিন পাইলটকে ইরানের কেউই ধরতে পারেনি। তিনি ৭,০০০ ফুট উঁচু একটি পর্বতের ফাটলে লুকিয়ে ছিলেন। আহত পাইলটের কাছে একটি পিস্তল ছিল। অভিযানের সময়ে, CIA ইরানি অনুসন্ধানকারী দলগুলোকে বিভ্রান্ত করার জন্য একটি ‘প্রতারণামূলক অভিযান’ চালায়। উদ্ধারকারী দলটি ইসফাহান থেকে ৫০ কিলোমিটার দূরে ইরানের অভ্যন্তরে একটি জনমানবহীন বিমানঘাঁটিতে ঘাঁটি স্থাপন করে। সেখানে দুটি এমসি-১৩০ পরিবহন বিমান এবং এমএইচ-৬ লিটল বার্ড হেলিকপ্টার মোতায়েন করা হয়েছিল।   

শুধু আমির নন, কিশোর কুমার থেকে সঞ্জয় দত্ত, একাধিকবার বিয়ের পিঁড়িতে বসেছেন

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

যে দ্বীপে এখন নজর গোটা বিশ্বের, কেন এত গুরুত্বপূর্ণ গ্রেট নিকোবার?

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

কেরিয়ারে খরা, ফের মুম্বইয়ের দুটি ফ্ল্যাট বেচে দিলেন অক্ষয় কুমার, কত লাভ করলেন?

দুসংবাদ নিত্যযাত্রীদের, শনি-রবিতে শিয়ালদহ ডিভিশনে একাধিক ট্রেন বাতিল

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

গাজায় ইজরায়েলি বিমান হামলায় চার শিশু সহ নিহত ৯

তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনি? মুখ খুলে হইচই বাঁধিয়ে দিলেন মহুয়া মৈত্র

দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলাশাসক হয়ে নজির কিশোরের