চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জ্ঞান নেই ইরানের সুপ্রিম লিডার মোজতবার , আমেরিকার সঙ্গে যুদ্ধের সিদ্ধান্ত নিচ্ছেন অন্য কেউ

নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিম এশিয়ার  সংঘাতের জেরে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি-কে ঘিরে সামনে এল চাঞ্চল্যকর তথ্য।এক সংবাদমাধ্যম সূত্রে খবর , গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে ইরানের কোম শহরে চিকিৎসাধীন রয়েছেন তিনি। 

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তৈরি একটি কূটনৈতিক নথিতে উল্লেখ করা হয়েছে যে, খামেনেই গুরুতর শারীরিক সমস্যায় ভুগছেন এবং বর্তমানে অচেতন অবস্থায় চিকিৎসা চলছে। ফলে ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তিনি আপাতত অংশ নিতে পারছেন না বলেও ওই নথিতে দাবি করা হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই গোয়েন্দা মূল্যায়ন মার্কিন ও ইজরায়েলি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে উপসাগরীয় মিত্র দেশগুলির সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে। এদিকে, সংঘাত শুরু হওয়ার পর থেকে খামেনেইকে আর প্রকাশ্যে দেখা যায়নি। যদিও ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে তার নামে কিছু বার্তা প্রকাশ করা হয়েছে। 

এই পরিস্থিতির মধ্যেই ইরানকে চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চুক্তি করার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে। মঙ্গলবার রাত ৮টা (ইস্টার্ন টাইম) পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে তিনি হুঁশিয়ারি দেন, এর মধ্যে সমঝোতা না হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো-যেমন সেতু ও বিদ্যুৎকেন্দ্র-নিয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।ট্রাম্প আরও দাবি করেন, গত কয়েক সপ্তাহের সংঘাতে ইরান বড় ধাক্কা খেয়েছে এবং পরিস্থিতি এখন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে।

 

Published by:

Share Link:

More Releted News:

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

৪৯ দিন বাদে হরমুজ খুলে দিল ইরান, অবরুদ্ধ রাখার ঘোষণা ট্রাম্পের

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮ যাত্রী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

পিছনে থাকা নতুন শত্রুদের সন্ধানে ইজরায়েল, শীর্ষে পাকিস্তান-তুরস্ক

Ai কাড়ছে চাকরি! প্রতিটা মানুষকে ভাতা দেওয়া উচিত সরকারের, দাবি মাস্কের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ