চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

নিজস্ব প্রতিনিধিঃ আমেরিকা পৌঁছে বড় বিপাকে পড়লেন এয়ার ইন্ডিয়ার এক সহ-পাইলট। সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে তার ব্যাগে মারিজুয়ানা পাওয়ার অভিযোগ ওঠায় তকে ভারতে ফেরত পাঠানো হয়েছে। টাটা গোষ্ঠীর মালিকানাধীন এয়ার ইন্ডিয়ার জন্য এটি সাম্প্রতিক সময়ে আরেকটি বিতর্কিত ঘটনা হিসেবে সামনে এসেছে।

সূত্রের খবর ওই সহ-পাইলট দিল্লি থেকে সান ফ্রান্সিসকোগামী একটি ফ্লাইটে ‘স্টাফ অন ডিউটি’ হিসেবে যাত্রী কেবিনে ভ্রমণ করছিলেন। তার মূল দায়িত্ব ছিল সান ফ্রান্সিসকো থেকে ফেরার ফ্লাইট পরিচালনা করা। কিন্তু বিমানটি আমেরিকা অবতরণ করার পর বিমানবন্দর কর্তৃপক্ষ তার ব্যাগ তল্লাশি করে এবং সেখানে মারিজুয়ানা থাকার অভিযোগ ওঠে। মার্কিন আইন অনুযায়ী বিষয়টি গুরুতর হওয়ায় তাকে বিমানবন্দর ছাড়ার অনুমতি দেওয়া হয়নি।পরবর্তীতে মার্কিন কর্তৃপক্ষ বিষয়টি এয়ার ইন্ডিয়াকে জানায়। পরিস্থিতি বিবেচনা করে এয়ার ইন্ডিয়া ওই সহ-পাইলটকে পরবর্তী উপলব্ধ ফ্লাইটে ভারতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে ঘটনাটি ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (DGCA)-কেও জানানো হয়েছে।

এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, ১৪ এপ্রিল দিল্লি থেকে সান ফ্রান্সিসকো যাওয়া এক ক্রু সদস্য স্থানীয় আইনের কারণে ‘অ্যাডমিসিবল’ নন বলে বিবেচিত হন এবং তাকে ভারতে ফেরত পাঠানো হয়েছে। সংস্থা জানিয়েছে, আইনের কোনও ধরনের লঙ্ঘনের ক্ষেত্রে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে এবং সংস্থার নীতিমালা অনুযায়ী কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, ভারতে মারিজুয়ানা বৈধ নয়, যদিও কিছু দেশে চিকিৎসার ক্ষেত্রে এর সীমিত ব্যবহার অনুমোদিত। এর আগে ২০২৫ সালের ডিসেম্বরেও কানাডার ভ্যাঙ্কুভার বিমানবন্দরে মদ্যপ অবস্থার অভিযোগে এয়ার ইন্ডিয়ার এক পাইলটকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

Published by:

Share Link:

More Releted News:

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

পিছনে থাকা নতুন শত্রুদের সন্ধানে ইজরায়েল, শীর্ষে পাকিস্তান-তুরস্ক

চার বছরের মেয়েকে খুনের পর আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে পরকীয়া?

মিরাটে ২৮ কুইন্ট্যাল ভেজাল পনির উদ্ধার, গ্রেফতার দুই ভাই

‘ভালবাসি বলে প্রিয় অভিনেতার হাতে দেশের দায়িত্ব তুলে দিতে পারি না’, বিজয়কে কটাক্ষ প্রকাশ রাজের

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ